নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভেক) উদ্বোধন

বাংলাদেশে ১৬ তম ইন্ডিয়ার ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) উদ্বোধন করা হয়েছে । কুষ্টিয়ার নবাব সিরাজউদ্দৌলা সড়ক (এন এস রোড) এর জেলা পরিষদ ভবনে রবিবার ১৬ ই এপ্রিল দুপুর ৩ টায় ইন্ডিয়ার ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপর খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ্যাড. শেখ মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর সৈকত আলী বকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ,স,ম এ্যাডভোকেট আক্তারউজ্জামান মাসুম, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ এবং জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম , সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজু সহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

কুষ্টিয়াতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) চালু হওয়ার খবরে সমগ্র কুষ্টিয়াবাসীর মধ্যে এক অন্যরকম আনন্দ বিরাজ করছে । কুষ্টিয়া এবং এর আশে পাশের জেলা মানুষ এর আগে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন জমা দিতে হলে রাজশাহী অথবা যশোরে যেতে হতো । রাজশাহী অথবা যশোর রাজশাহী ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন জমা দেওয়া একদিকে যেমন সময় সাপেক্ষ অন্য দিকে ব্যয়বহুল ছিলো । কিন্তু কুষ্টিয়াতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) চালু হওয়ার ফলে কুষ্টিয়ার আশে পাশের জেলা বিশাল জনসংখ্যাও বিশেষ ভাবে সুবিধা পাবে । বিশেষ করে কুষ্টিয়া পার্শ্ববর্তী পূর্বের জেলা রাজবাড়ী ও পশ্চিমের জেলা মেহেপুরের মানুষও উপকৃত হবে ।

উল্লেখ্য চিকিৎসা সেবার মান ভালো ও সাশ্রয় হওয়ার কারণে কুষ্টিয়া থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসা সেবা নিতে ভারতে তামিলনাড়ু, চেন্নাই ও কোলকাতা’য় যায় । এছাড়াও পার্শ্ববর্তী দেশ হওয়ার কারনে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কুষ্টিয়া ও আশেপাশের জেলা থেকে ভারতে ঘুরতে যায় । কুষ্টিয়াতে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) চালু হওয়ার ফলে সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা ।

কুষ্টিয়ায় ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) উদ্বোধনকালে প্রণয় ভার্মা বলেন, এই এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে এবং ভিসা প্রসেস প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য কুষ্টিয়াতে ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) এর কার্যক্রম চালু করা হলো ।

প্রণয় ভার্মা আরো বলেন, গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে । ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) আমাদের নির্ধারিত এজেন্সী দ্বারা পরিচালিত হবে । আপনারা যদি গত ৫ থেকে ১০ বছরের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা ভিসা প্রদানের ক্ষেত্রে কতটা উন্নয়ন করেছি । আশা করি তারা (এজিন্সেী) গ্রাহকদের ভালো সেবা দিতে সক্ষম হবে ।

প্রণয় ভার্মা আরো বলেন, আমি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অত্যান্ত খুশি । আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অত্যান্ত আন্তরিক । সম্পর্কটা অন্য দেশের মত নয় । এই সম্পর্কটা তৈরি হয়েছে দুই দেশের মানুষের অতীতের আন্তরিকতার ফলে । এই আন্তরিকতা ১৯৭১ সালে আমাদের ত্যাগের ফসল । এটা আমাদের প্রচেষ্টার একটি অংশ । আমাদের এই সম্পর্কটাকে আরো শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যেতে হবে ।





Tag
আরও খবর