কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক। দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা

বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে ৬ মাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 07:41:54 pm

দেশে মানুষের গড় আয়ু প্রায় ছয় মাস কমেছে। একই সঙ্গে বেড়েছে মৃত্যু। সবশেষ ২০২১ সালে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু হয় ৭২ দশমিক তিন বছর বা ৭২ বছর চার মাস। তার আগের বছর গড় আয়ু ছিল ৭২ দশমিক আট বছর। এতে করে বর্তমানে শূন্য দশমিক পাঁচ বছর বা প্রায় ছয় মাস গড় আয়ু কমেছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ’ জরিপের ফলাফলে উঠে এসেছে এ তথ্য।


জরিপের তথ্য অনুযায়ী গতবারের মতো এবারও পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি। সেই সঙ্গে পুরুষের গড় আয়ু কমেছে।


২০২১ সালের তথ্য অনুযায়ী দেশে পুরুষ বাঁচে গড়ে ৭০ দশমিক ছয় বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক এক বছর। এর আগের বছর পুরুষের গড় আয়ু পাওয়া যায় ৭১ দশমিক দুই বছর। আর নারীর ছিল ৭৪ দশমিক পাঁচ বছর। অর্থাৎ পুরুষের গড় আয়ু কমেছে শূন্য দশমিক ছয় বছর, নারীর কমেছে শূন্য দশমিক চার বছর।


সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে এই জরিপ প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী শামসুল আলম। সারাদেশে দুই হাজার ১২ জনের ওপর চালানো হয় এই জরিপ।


জরিপ প্রকল্পের পরিচালক মো. আলমগীর হোসেন জানান, কোভিডের সময় মৃত্যু বেড়েছে আড়াই গুণ। ফলে গড় আয়ু কিছুটা কমেছে। ৪০ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার বেশি।


জরিপে উঠে এসেছে, ২০২১ সালে হাজারে মৃত্যু বেড়ে পাঁচ দশমিক সাতজন, ২০২০ সালে যা ছিল পাঁচ দশমিক একজন। অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যু শূন্য দশমিক ছয়জন বেশি।


২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন। এই মৃত্যুর সিংহভাগই হয়েছে ২০২০ ও ২০২১ সালে।

আরও খবর