ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় জবাইকৃত ঘোড়ার মাংসসহ আটক-২

পবিত্র শবে কদরের দিনে গরুর বদলে ঘোড়া জবাই করেছে। এ খবর জানাজানি হলে জবাইকৃত ঘোড়ার মাংস রেখে পালিয়েছে কসাই চক্র সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাৎক্ষনিক আটককৃতদের নাম জানা যায়নি।


কক্সবাজারের উখিয়ায় বেশ কিছুদিন ধরে দুর্বল ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে রোহিঙ্গা ক্যাম্পসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির খবর পাওয়া গেলেও আজ হাতে নাতে আটক করেছে জনতা।


সোমবার দিবাগত রাত ২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার লাকড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে, কসাই মাহাবুল আলম দীর্ঘদিন ধরে রাতের আধারে দুর্বল ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে মানুষকে খাওয়াচ্ছে। সে মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মিয়াজান ফকিরের ছেলে।


এ ঘটনায় কসাই মাহাবু ও অপরাপর সদস্যরা পালিয়ে গেলেও তার স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


হলদিয়াপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলম বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে জবাইকৃত ঘোড়ার মাংস, মাথা, ল্যাজসহ ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে।


জঘন্য এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে তিনি এও বলেছেন, রাতের আধারে অসুস্থ এবং দুর্বল ঘোড়া নিয়ে আসার খবর পেলেও দিনের বেলায় ঘোড়া গুলো দেখা যেত না। পরে বিভিন্ন মাধ্যমে পাহারা দিয়ে আজ হাতে নাতে ধরা হয়েছে।


হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, মরিচ্যা বাজারে ঘোড়া মাংস বিক্রির খবরে গত দুদিন ধরে পাহারা দিচ্ছিলাম। আজ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ী থেকে জবাইকৃত ঘোড়ার মাথাসহ বিভিন্ন অংশ এবং কসাই মাহাবুল আলমের বাড়ি থেকে ঘোড়ার মাংস উদ্ধার করা হয়।

Tag
আরও খবর