রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

শিবচরে শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছে তারই ছাত্ররা।

মোঃ জাহিদুল হক - রিপোর্টার

প্রকাশের সময়: 19-04-2023 10:14:52 pm

শিবচর থানার আওতাধীন বহেরাতলা দক্ষিন ইউনিয়নে ১৮ এপ্রিল  রাত আনুমানিক ১১ সময় আহসান হোসেন নামক এক শিক্ষককে পিটিয়ে জখম করে তারই ছাত্ররা। আহসান হোসেন ঢাকা নিউ মডেল কলেজের মাস্টার্স পড়ুয়া একজন মেধাবী ছাত্র। তার বাবা মারা যাবার পর তিনি নানা বাড়ি থেকে টিউশনি করে পড়াশোনা ও সংসারের খরচ চালাতেন। তার নিজ বাড়ি লক্ষিপুর জেলায়।


স্থানীয় সুত্রে জানা যায় ওই শিক্ষক এবারের এস এস সি পরিক্ষার্থীদের পড়াতেন।  ছাত্রদের পড়ানোর সুবিধার্থে দুইটা ব্যাচ করছেন, এতে ক্ষুব্ধ হয়ে যারা অনিয়মিত ছাত্র ছিলেন তারা গতকাল রাতে পড়ানো শেষ করে বাড়ি ফেরার পথে আহসান হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় আহসান হোসেনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। তার মাথায় আনুমানিক ১০ থেকে ১২ টি সেলাই করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর আহসান হোসেনের বন্ধু মানিক জানান, ও খুব মেধাবী একজন ছাত্র। তিনি ঘটনার সকল দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।


এ ঘটনায় শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা। 

Tag
আরও খবর