ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করা আলোচিত-সমালোচিত উখিয়ার মাবু কসাই র‍্যাব-১৫ এর হাতে আটক!

পবিত্র শবে কদর উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মাহবুব আলম (৩০) নামে এক কসাইকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রামুর গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়।


আটক মাহবুব আলম উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা। তিনি পেশায় কসাই।


র‌্যাব-১৫ এর সিপিসি-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, পবিত্র শবে কদর উপলক্ষ্যে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত কসাই। তিনি বারবার স্থান পরিবর্তন করছিলেন। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে তিনি রামুর একটি গ্রহীন পাহাড়ে অবস্থান করছেন। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।




আটকের পর জিজ্ঞাসাবাদে কসাই মাহবুব জানান , তিনি এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়াগুলো যখন মালিক ফেলে চলে যেতেন, তখন তিনি টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।



আটককৃত মাহবুব আলমের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর