মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পুলিশ সুপার




কূড়িগ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন কুড়িগ্রামের পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।  


শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদরের পাঁছগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণপ্রকল্পের প্রায় ২শ পরিবারের প্রত্যেককে মিষ্টি ও বাচ্চাদের চকলেট বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার, উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, প্রকল্পের কমিউনিটি লিডার মো: ময়েজুদ্দিন বাচ্চু, আনছার আলী, মো: মফিজুল ইসলাম ও মো: ফুলবর প্রমুখ।


ঈদ উল ফিতর উপলক্ষ্যে সদরের ধরলা আশ্রয়ণ প্রকল্পের সকল সুবিধাভোগীদের মিষ্টিমুখ করান ও ঘরে ঘরে মিষ্টান্ন বিতরণ করেন পুলিশ সুপার নিজেই। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের ছেলে মেয়েদের জন্য চকলেট উপহার দেন তিনি।


এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এই আশ্রয়ণ প্রকল্পের শিশুরা যেন আগামী দিনের আলোকিত উন্নয়নকামী নাগরিক হয় সে ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা অব্যাহত থাকবে। আশ্রয়ণ প্রকল্পের কেউ যেন মাদক, জুয়াসহ অন্যকোন অপরাধে না জড়ায় সে বিষয়েও তিনি সকলকে সতর্ক করেন। 


আরও খবর