সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

কক্সবাজার সাহিত্যিকা প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে উখিয়া শিক্ষক সমিতির কালো ব্যাজ ও প্রতিবাদ

কক্সবাজার শহরের সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতারের মানসিক নির্যাতনে সহকারী শিক্ষকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সোমবার ২৯ আগষ্ট সকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কালো ব্যাজ পরিধানপূর্বক শোক প্রকাশ ও নিন্দা জানিয়েছেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ও উখিয়া উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।


নিহত সহকারী শিক্ষিকা শাকিলা মনছুর এর মৃত্যুর বিষয়টি সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ করেছেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ শাহ জাহান।


তিনি জানান, ঘটনার দিন ২২ আগস্ট (সোমবার) শাকিলা মনছুর সকাল ১০টার দিকে স্কুলে হাজিরা দিয়ে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের কাছ থেকে ভোটার কার্যক্রমের শেষ দিনের কাজ বুঝিয়ে দিতে বাইরে যাওয়ার অনুমতি চান। সেলিনা তার আবেদন গ্রাহ্য না করে ক্লাস নেওয়ার নির্দেশ দেন। তাঁর কথার প্রেক্ষিতে ভোটার ফরম জমা দেয়ার যৌক্তিকতা তুলে ধরেন শাকিলা।


এমতাবস্থায় প্রধান শিক্ষক শাকিলাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। ঘটনার এক পর্যায়ে শাকিলা এরুপ আচরণ সহ্য করতে না পেরে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির ঘরে বিচার চাইতে যান। সভাপতির ঘরে ঢোকার আগে গেইটে মাটিতে পড়ে যান তিনি। সভাপতির স্ত্রী এসে শাকিলাকে ধরাধরি করে ঘরে নিয়ে সেবা শশ্রুষা দেন। তখন শাকিলা বলেন, প্রধান শিক্ষক তাকে খুব খারাপ ভাবে গালাগাল দিয়েছে, তার সহ্য করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে এসেছেন তিনি। কথা বলার একপর্যায়ে শাকিলা আবারও জ্ঞান হারান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার (২৩ আগস্ট) সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুর রহমানকে প্রধান করে দুই সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোছাইন এবং মো. হানিফ মিয়াকে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


অভিযুক্ত প্রধান শিক্ষিকা সেলিনা আকতারের বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর