সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল-র‌্যাব প্রধান

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন,জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। আমরা যে ভাবে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি তেমনি জঙ্গিদের দমন করে জঙ্গি দমনে সাফল্য অর্জণ করেছি। অনেক দেশ এখন বাংলাদেশ কে অনুসরন করছে। দেশ কে ভালো রাখার জন্য আমরা সবাই এক সাথে কাজ করছি। যারা ভালো পথে আসতে চায়,তাদের জন্য সবসময় পথ খোলা আছে।

কক্সবাজারে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো বলেন, র‌্যাব অভিযান পরিচালনার পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে অপরাধী সহ অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা প্রকল্প গ্রহন করেছে।

এরই অংশ হিসেবে কক্সবাজারে র‌্যাব-১৫ এর আয়োজনে নবজাগরণ-অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।

সকাল ১১ টার দিকে, কক্সবাজার র‌্যাব – ১৫ এর সদর দপ্তর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবস কথা বলেছেন,র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, শুধু অভিযান নয় নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনিমানে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন, র‌্যাব- ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।

Tag
আরও খবর