ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে দশটি লাশ উদ্ধারের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডি

 কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়া পাড়ায় ফিশিং বোট থেকে অর্ধ গলিত ১০টি লাশ উদ্ধারের পর ঘটনার অনুসন্ধানে আলামত সংগ্রহ করেছে কক্সবাজার সিআইডি’র ক্রাইমসিন ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এ তথ্য জানান কক্সবাজার সিআইডির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহেদ মিয়া।


তিনি জানান, রোববার ২৩ এপ্রিল দুপুরের দিকে

কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়া পাড়া এলাকায় সাগরের পাড়ে ভেসে আসা ফিশিং বোট থেকে ১০(দশ) টি অজ্ঞাত গলিত পচা মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত বোটে সিআইডি কক্সবাজার এর ক্রাইমসিন টিম বস্তগত সাক্ষ্য (আলামত) সংগ্রহের লক্ষ্যে তল্লাশি পরিচালনা করে। সিআইডি’র পুলিশ সুপার জানান, নিহতদের পরিচয় শনাক্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ট্রলারে কী ঘটেছিল, কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও প্রাথমিকভাবে চারটি লাশের পরিচয় পাওয়া গেছে এবং বাকী লাশগুলোর শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।





স্থানীয়রা জানান, শনিবার ঈদের দিন সাগরের নাজিরারটেক চ্যানেলের কাছে জোয়ারের সময় তারা ট্রলারটিকে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতে দেখেন। পরে জোয়ারের পানি নেমে ভাটা শুরু হলে তারা ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্ট পর্যন্ত নিয়ে আসেন। সেখানে আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।রোববার দুপুরের দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে। বর্তমানে লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়ে। এবং ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডি’র পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ মিয়া।

Tag
আরও খবর