তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

টানা দ্বিতীয় জয় পেল মোস্তাফিজহীন দিল্লি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-04-2023 01:18:36 pm

মনীশ পান্ডে ও অক্ষর প্যাটেলের অবদানে কোনো মতে ১৪৪ রান করে দিল্লি। সে সম্বল নিয়েই সানরাইজার্স হায়দরাবাদকে তারা হারিয়েছে ৭ রানে।


এ নিয়ে টানা তিন ম্যাচে হারল হায়দরাবাদ, আর টানা দুই ম্যাচ জিতল প্রথম ৫ ম্যাচে হারা দিল্লি। অবশ্য নেট রান রেটের কারণে পয়েন্ট তালিকায় হায়দরাবাদের পরই থাকছে দিল্লি।


এ ম্যাচেও খেলানো হয়নি মোস্তাফিজুর রহমানকে, তাকে ছাড়া দিল্লি টসে জিতে নামে ব্যাটিংয়ে। এ বছরের আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে হায়দরাবাদে টসে জিতে ব্যাটিং নেন ডেভিড ওয়ার্নার। পাওয়ারপ্লেতে তারা হারায় ২ উইকেট। 


৬২ রানে ৫ উইকেট হারানো দিল্লি যে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলেছে, সেটি মনীশ পান্ডে ও অক্ষর প্যাটেলের অবদানে। ষষ্ঠ উইকেটে দুজন ৫৯ বলে যোগ করেন ৬৯ রান। অক্ষর ফেরার পর শেষ ১৩ বলে ১৩ রান যোগ করতেই অবশ্য দিল্লি হারায় আরও ৩ উইকেট। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর।


রান তাড়ায় পাওয়ারপ্লেতে হায়দরাবাদ তোলে ৩৬ বলে ৩৬ রান। আগারওয়াল ও রাহুল ত্রিপাঠির জুটি ৩৮ রান তুলতেই খেলে ফেলে ৩৯ বল। দুজন ফেরেন পরপর দুই ওভারে-অক্ষরের শিকার ২১ বলে ১৫ রান করা ত্রিপাঠি, ইশান্ত শর্মা বোল্ড করেন ৩৯ বলে ৪৯ রান করা আগারওয়ালকে।


দ্বিমুখী চাপে পড়ে দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। কুলদীপ যাদব ও অক্ষরকে সামলাতে পারছিলেন না তারা, এবার ফেরেন অভিষেক শর্মা ও অধিনায়ক এইডেন মার্করাম। শেষ ৪ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ৫১ রান।


নর্কিয়া ও মুকেশ কুমারের পরের ২ ওভারে আসে ২৮ রান। নর্কিয়ার পরের ওভারে আকাশে তুলেছিলেন ক্লাসেন, তবে বেশ খানিকটা পেছনে দৌড়ে নাগাল পেলেও সেটি রাখতে পারেননি মার্শ। ঠিক পরের বলেই অবশ্য ডিপ পয়েন্টে ক্যাচ তোলেন ক্লাসেন, ১৯ বলে ৩১ রান করেই থামতে হয় তাকে। নর্কিয়ার পঞ্চম বলে চার মেরে হায়দরাবাদকে লড়াইয়ে রাখেন সুন্দর। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান।


মুকেশের করা শেষ ওভারের প্রথম ৩ বলে ৩ রান নিতে পারেন তারা। পরের ২ বলে দুটি সিঙ্গেলের বেশি দেননি মুকেশ, শেষ বলে দেন ডট। তাতেই নিশ্চিত হয় দিল্লির নাটকীয় জয়।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে