ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ট্রলারে ১০ লাশ: ২ জনের স্বীকারোক্তিতেও জট খোলেনি রহস্যের

 কক্সবাজারে ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনার এখনও কিনারা হয়নি। তবে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলা হলেও কেন এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে হত্যা মামলা হয়েছে।


কক্সবাজার মডেল থানায় মামলাটি করেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার নিহত সামশুল আলমের স্ত্রী রোকিয়া আকতার। সামশুল ট্রলারটির মালিক। ওই মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।



মামলার এজাহারে উল্লেখ করা চারজন হলেন, মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা কামাল হোসেন ওরফে বাইট্যা কামাল, কামালের ভাই আনোয়ার হোসেন, বাবুল মাঝি ওরফে শুক্কুর কোম্পানি এবং মোহরাকাটার করিম সিকদার। তারা চারজনই ট্রলার মালিক ও মাঝি।


এদিকে মামলার পর মঙ্গলবার বিকেলেই কামাল হোসেন ও করিম সিকদারকে মহেশখালী থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামশুলের সঙ্গে কামাল ও তার ভাই আনোয়ারের বিরোধ চলছিল।



মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ১০ জনের হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং লোমহর্ষক। চাঞ্চল্যকর ঘটনা হিসেবে হত্যাকাণ্ডটি পুলিশের সদর দফতর থেকে মনিটর করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশের পৃথক চারটি দল মাঠে তৎপর রয়েছে। কিন্তু এখনও প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


মামলার সবশেষ আপডেট জানিয়ে পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর প্রথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার দুই ট্রলার মালিক। বুধবার (২৬ এপ্রিল) গ্রেফতারদের কক্সবাজার আদালতে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এরপর ঘটনার প্রকৃত রহস্য বের করা সম্ভব হবে।



ঘটনার বিবরণে পুলিশ জানায়, ট্রলার ১০ লাশ উদ্ধারের ঘটনাটি পূর্বপরিকল্পিত ও পূর্বশত্রুতার জেরে সংঘটিত হয়েছে। ট্রলারটির মাছ ও জাল লুটের উদ্দেশে ওই জেলেদের প্রথমে মারধর করা হয়। পরে সবাইকে গলায় রশি পেঁচানো হয়। রশি ও জাল দিয়ে হাত-পা বেঁধে আবার মারধর করা হয়। এরপর ট্রলারে মাছ রাখার হিমাগারের ভেতরে আটকে রাখা হয়। একপর্যায়ে পেরেক (তারকাঁটা) ট্রলারের পাটাতন ফুটো করে দেওয়া হয়। এতে ট্রলারটিতে পানি ঢুকে তা ডুবে যায় এবং জেলেদের মৃত্যু হয়।



পুলিশ আরও জানায়, গভীর সাগরে ডুবিয়ে দেওয়া ট্রলারটি আরেকটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। ওই ট্রলারের জেলেরা রশি দিয়ে টেনে ট্রলারটিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। এরপর রোববার বেলা দেড়টার দিকে ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক (বিমানবন্দরের পশ্চিমে) চ্যানেলে পৌঁছালে মৃত ব্যক্তির হাত-পা ভেসে উঠতে দেখা যায়। এরপর একে একে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।


এদিকে কক্সবাজার মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ৭ এপ্রিল বিকেল ৫টার দিকে নিজস্ব ট্রলারে ১০-১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান সামশুল আলম। ৮ এপ্রিল সকাল ৮টার দিকে সামশুল তাকে (বাদী) মোবাইলে জানান জালে অনেক মাছ ধরা পড়েছে। একই সঙ্গে দোয়াও চেয়েছেন তিনি। এরপর থেকে নানাভাবে চেষ্টা করেও স্বামী সামশুলের সঙ্গে কথা বলতে পারেননি মামলার বাদী।



নিহত ১০ জনের মধ্যে ছয়জনের বাড়ি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামে। ময়নাতদন্ত শেষে গত সোমবার রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে মহেশখালীতে আনা হয় চারজনের লাশ। তার মধ্যে শাপলাপুরের মিঠাছড়ি গ্রামের তিনজন হলেন, সওকত উল্লাহ (১৮), ওসমান গনি (১৭) ও নুরুল কবির (২৮)। অপরজন হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার সামশুল আলম (২৩)। এ ঘটনায় মিঠাছড়ি গ্রামের সাইফুল ইসলাম (১৮), সাইফুল্লাহ (২৩) এবং পারভেজ মোশাররফ (১৪) নিহত হলেও তাদের লাশ এখনও হস্তান্তর করা হয়নি।

Tag
আরও খবর