নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

যে পাঁচ লক্ষণে বুঝবেন হাড়ের স্বাস্থ্য ভাল নেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2023 11:11:49 pm

বয়স যত বেড়ে চলেছে একে একে দেখা দিচ্ছে নানা রোগ। কিন্তু সময়ের আগেই যে সব রোগ বেশি ঘিরে ধরছে, তার মধ্যে প্রথমেই রয়েছে হাড়ের সমস্যা। তবে ধূমপায়ীদের ক্ষেত্রে বয়সের আগেই হাড়জনিত সমস্যা বাড়ে। হাড়ের সমস্যাগুলো শরীরে বাসা বাঁধার আগে কিছু উপসর্গ দেখে সতর্ক হন। না হলে কিন্তু পরবর্তীতে বড় সমস্যায় ভুগতে হতে পারে।


কোন কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?


>> অফিসে একটানা বসে কাজের জন্য অনেকেই পিঠে ব্যথার সমস্যায় ভোগেন। শরীরচর্চা ও যোগাসনের মাধ্যমে এই ব্যথা দূর করা সম্ভব। তবে এই সমস্যা দীর্ঘদিনের হলে বুঝবেন আপনার হাড়ের স্বাস্থ্য ভাল নেই।


>> নখের স্বাস্থ্য দেখেও বুঝতে পারবেন হাড় মজবুত আছে কি না! বার বার নখ ভেঙে গেলে বুঝতে হবে, শরীর দুর্বল হাড়ের ইঙ্গিত দিচ্ছে।


>> কোনও কিছু আঁকড়ে ধরতে গেলে হাতে ব্যথা লাগছে? গ্লাস ধরতে সমস্যা? আটা মাখতে ব্যথা লাগছে? হাড়ের শক্তি ও নমনীয়তা হ্রাস পেলে এমনটা হতে পারে।


>> দাঁতের মাড়ি আলগা হয়ে গেলেও দুর্বল হাড়ের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। বয়সের আগেই দাঁত পড়তে শুরু করলে তা দুর্বল হাড়ের লক্ষণ।


>> হাড় দুর্বল হয়ে গেলে চোট-আঘাতের ঝুঁকি বাড়ে। শরীরচর্চার কিংবা হাঁটাচলার সময় সামান্য আঘাতেই যদি হাড়ে চিড় ধরে, তা হলে সতর্ক হন। হাড়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন।


হাড় সুস্থ রাখুন : হাড় সুস্থ রাখতে চিকিৎসার পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকার মাধ্যমে অন্তত ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম শরীরে যাওয়া দরকার। দুধ, চিজ, পনির, ডিম, বাঁধাকপি, ঢ্যাঁড়শ, ব্রকোলি, বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারলে খুব ভালো হয়।


ভিটামিন ডি-র জন্য আপনার কোনও বিশেষ সাপ্লিমেন্টের দরকার আছে কিনা, সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে জেনে নেবেন। যেদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন, সেদিন খাদ্যতালিকায় ঘি জাতীয় কোনও স্নেহপদার্থ অবশ্যই রাখবেন। ভিটামিন ডি ফ্যাট সলিউবল, সেদ্ধ বা স্যুপের সঙ্গে তা খেলে শরীরে আত্তীকরণ হবে না।


যে সব খাবার খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে : সুষম, পুষ্টিকর খাবার খাওয়াটা জরুরি। প্রতিদিনকার খাদ্যতালিকায় প্রচুর ফল, শাকসবজির পাশাপাশি যেন মিনারেল আর ক্যালসিয়াম থাকে, সেটা দেখতে হবে। এড়িয়ে চলুন ধূমপান, নরম পানীয় বেশি খেলেও হাড়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। সাধারণভাবে যারা মোটামুটি নিয়ম মেনে চলেন, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আছে, ব্যায়াম করেন, তাদের হাড়ের স্বাস্থ্যও বেশিদিন ভালো থাকে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯০ দিন ১২ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১০ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে