মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বোনের প্রতি ভাইয়ের ৩ কর্তব্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 10:47:28 am

© সংগৃহীত ছবি

◾ মাওলানা ইসমাইল নাজিম 


বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব অনেক। বাবা বা অন্য কোনো অভিভাবক না থাকলে ভাইকেই বোনের অভিভাবকত্ব গ্রহণ করতে হয়। তার ভরণপোষণ, বিয়েশাদি ও সম্পদের ন্যায্য হিসসা বুঝিয়ে দেওয়া ভাইয়ের একান্ত দায়িত্ব। বিয়ের পর বোনের পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাঁদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাও ভাইয়ের অন্যতম কর্তব্য। কোরআন-হাদিসে বিষয়টির কথা অনেক গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। 


▶️ এক. বোনের লালন-পালনের প্রতি মনোযোগী ব্যক্তিকে আল্লাহ সংসারে অশেষ বরকত দেবেন। হাদিসে এসেছে, একবার জাবির (রা.)কে নবী (সা.) জিজ্ঞেস করলেন, ‘তুমি কুমারী নারী বিয়ে না করে তালাকপ্রাপ্তা নারী বিয়ে করেছ কেন?’ তিনি জবাব দেন, ‘আমার বাবা মারা গেছেন। আমার ছোট ছোট কয়েকটি বোন আছে, তাদের লালন-পালন ও শিক্ষা-দীক্ষার জন্যই আমি বয়স্ক নারী বিয়ে করেছি।’ রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন।’ (বুখারি ও মুসলিম) 


▶️ দুই. বাবা অক্ষম হয়ে গেলে বা মারা গেলে বোনের দেখাশোনা করা এবং বিয়ের উপযুক্ত হলে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া ভাইয়ের দায়িত্বের অংশ। মহানবী (সা.) বলেছেন, ‘যার তিনটি মেয়ে আছে অথবা তিনজন বোন আছে, কিংবা দুই বোন বা দুই মেয়ে আছে, এরপর সে তাদের শিক্ষাদীক্ষার ব্যবস্থা করে, উত্তম পাত্র দেখে বিয়ে দেয় এবং তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে, তার জন্য জান্নাত অবধারিত।’ (তিরমিজি)


▶️ তিন. বিশেষ করে আমাদের সমাজে বোনের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দিতে গড়িমসি করতে দেখা যায়। এটি ইসলাম কখনো অনুমোদন করে না। হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কারও উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে, অন্য বর্ণনামতে, যে ব্যক্তি কারও উত্তরাধিকার সম্পত্তি নিয়ে পলায়ন করে, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ (ইবনে মাজাহ) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক