পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (২৮ আগস্ট) ঈদে মিলাদুন্নবীর ছুটি পালন করবেন দেশটির নাগরিকেরা।
এ ঘোষণার ফলে দেশটিতে যাদের স্বাভাবিক সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা ৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীরা তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আগে থেকেই শুক্রবারে ছুটি পেয়ে থাকেন।
১২ রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।
৩ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৪২ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯০ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৯৬ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৮ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে