মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চীন থেকে ডলারের পরিবর্তে ইউয়ানে আমদানি করবে আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:48:22 pm

চীন থেকে আমদানির ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ানে ব্যয় পরিশোধ করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ডলারের রিজার্ভ কমে যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।


সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিলে এক বিলিয়ন ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। পরে মাসিক ৭৯০ মিলিয়ন ডলারের আমদানি ব্যয়ও চীনা মুদ্রাটিতে করা হবে।


আর্জেন্টিনার অর্থনীতিবিয়ক মন্ত্রী সার্জিও মাসা চীনা রাষ্ট্রদূত জু জিয়াওলি ও বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পরে বলেন, ডলারের সংরক্ষণ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশটির ডলার সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর অন্যতম কারণ হচ্ছে তীব্র খরার কারণে কৃষি পণ্যের রপ্তানির কমে যাওয়া। তাছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখেও আছে রাজনৈতিক অনিশ্চয়তা।


গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় প্রসারিত করে দেশটি।


পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস (১৪ থেকে ১৮ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল।


তাছাড়া, রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে মে পর্যন্ত প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮০ ডিগ্রি ফারেনহাইট) ওপরে তাপমাত্রা দেখা গেছে।

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১১ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে