টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

জগন্নাথপুরে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সালিসি ব্যাক্তিত্ব মোঃ আতাউর রহমান আলতাব মনোনয়নপত্র দাখিল করেছেন। 

আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলকালে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা পদ্ধতি চালু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। 

তিনি ৯ বছরের শাসনামলে উপজেলা পদ্ধতির মাধ্যমে গ্রাম-গঞ্জের যে উন্নয়ন করেছেন তা আর কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি।

মানুষ পরিবর্তন চায় তাই উপ-নির্বাচনে এ উপজেলার জনগন লাঙ্গলকেই বেঁচে নিবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

এ সময় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, জাপা নেতা আবুল খায়ের সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর