বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বাঁশকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল)  ১২ দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এর আগে গত রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫০) বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোরবার ঈদের দ্বিতীয় দিন উপজেলার কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে। 

সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় বাঁশঝাড়ের মালিক প্রতিবেশী মঞ্জু মিয়া গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ দিকে তিনি মারা যান।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব  তাহির তাহু  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দুই পক্ষের মারামারিতে একজন গুরুতর আহত হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।  ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হবে। 

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মারামারি ও হত্যা মামলা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে


আরও খবর