বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

গরমে ত্বকে সমস্যার সমাধান গোলাপ জল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2023 08:19:10 pm

গরমে তাপমাত্রা বৃদ্ধির কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তাপমাত্রা পরিবর্তনের কারণে শরীরের পাশাপাশি ত্বকেও কিন্তু নেতিবাচক প্রভাব দেখা যায়। মুখ জ্বালা করে। রোদ লেগে অনেক সময়ে ব়্যাশও বেরিয়ে যায়।


নানা সমস্যা মেটানোর জন্যে বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেও অনেক সময় সুফল পাওয়া যায়না। তাই অনেকে আবার প্রাকৃতিক উপাদানেও ভরসা রাখেন।


তেমনি এক প্রাকৃতিক উপাদান গোলাপ জল। ত্বকের যত্নে গোলাপ জলের জুড়ি মেলা ভার। গোলাপ জলে এমন কিছু উপাদান আছে, যেগুলি আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া একাধিক গবেষণায় গোলাপ জলের নানা উপকারী গুণের উল্লেখ পাওয়া গিয়েছে।


গোলাপ জলের উপকারিতা


গোলাপে পাওয়া ভিটামিন সি এবং ফেনোলিকস উপাদান অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। তাই গরমে ত্বকের প্রদাহ হলে তা ঠিক করতে কার্যকরী ভূমিকা পালন করে। এ ছাড়া, গোলাপ জল হল অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্য়াকটেরিয়াল। ত্বকে কোনও সংক্রমণ সারিয়ে তুলতে পারে গোলাপ জল।


ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে গোলাপ জল। গরমে ত্বকে কোথাও লাল হলে বা জ্বালা-চুলকানি শুরু হলে গোলাপ জল লাগাতে পারেন। উপকার পাবেন।


গোলাপ জলের ব্যবহার


১. গরমে ত্বক ভালো রাখার জন্যে গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করা যায়। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে। বাড়বে ত্বকের উজ্জ্বলতাও।


২. গরমকালে গোলাপ জলের ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ির গুঁড়োর সঙ্গে কয়েক চামচ গোলাপ জল মেশান। সেই সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটি আপনার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করার পরে মুখ পরিষ্কার করে ফেলুন। শেষে টোনার লাগিয়ে নিন।


৩. ফ্রিজে আইস ট্রেতে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে রাখুন। প্রতিটি কিউবে সম পরিমাণ অ্যালোভেরা জেল এবং গোলাপ জল মেশান। তারপর তা ফ্রিজে জমিয়ে নিন। ​রোদে ত্বক জ্বালা করলে কিংবা সানবার্নের উপর এই আইস কিউব প্রাথমিক অবস্থায় লাগালে আরাম পাবেন। এতে ত্বকের প্রদাহ সাময়িকভাবে কমবে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৪৪ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৬৪ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১০৬ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে