রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বৃষ্টির দিনে ঘরে বসে কাটুক সেরা সময়টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-04-2025 06:27:28 pm

তীব্র গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। কোথাও আবার হয়েছে বজ্রসহ ঝড়ো বৃষ্টি। এ সময়ে বাইরে বের হওয়ার কথা ভাবলেও অনেকে পিছিয়ে আসেন। আবহাওয়ার এমন মিষ্টি রূপে ঘরে বসে সময় কাটাতেই মন চায়। কিন্তু প্রশ্ন হলো—সময়টা কাটাবেন কীভাবে?


চিন্তার কিছু নেই। বৃষ্টির দিনে ঘরে বসে মন ভালো করা কিছু দারুণ আইডিয়া নিয়ে হাজির হয়েছি আমরা। দুর্দান্ত কিছু আইডিয়া দেখে নিন।


১. কবিতার বই হাতে নিন

বৃষ্টির দিনে কবিতা আরাম দেয় মনকে। জানালার পাশে বসে টুপটাপ বৃষ্টির শব্দের সঙ্গে কবিতার ছন্দ মিলে তৈরি করবে অন্য রকম এক পরিবেশ।


২. পছন্দের মুভিতে ডুবে যান

নেটফ্লিক্স, ইউটিউব কিংবা পেনড্রাইভে রাখা সেই জমে থাকা মুভি—বৃষ্টির দিনে একটার পর একটা দেখে ফেলুন। সঙ্গে যদি গরম চা থাকে, তাহলে তো কথাই নেই।


৩. চিঠি লিখে ফেলুন

এসএমএস আর ইনবক্সের যুগে হাতে লেখা চিঠি যেন হারিয়ে গেছে। এ বৃষ্টিমুখর দিনে প্রিয়জনের জন্য লিখে ফেলুন একটা চিঠি। হোক তা মায়ের জন্য, কোনো বন্ধুর জন্য কিংবা প্রিয় মানুষটার জন্য।


৪. সময় দিন প্রিয়জনকে

ব্যস্ততায় অনেক সময় কাছের মানুষদের সময় দেয়া হয় না। বৃষ্টির দিনে ঘরে বসেই গল্পে মেতে উঠুন। মা-বাবা, ভাইবোন বা সঙ্গীর সঙ্গে কাটানো এ সময়টা হতে পারে অমূল্য।


৫. রান্নায় চমক

নতুন কোনো রেসিপি ট্রাই করতে পারেন। ইউটিউব বা রন্ধন ব্লগে চোখ রাখলেই পেয়ে যাবেন সহজ কিছু আইডিয়া। পরিবারের সবাই মিলে খাওয়ার আয়োজন করলে সময়টা হয়ে উঠবে উৎসবমুখর।


৬. ইনডোর গেম খেলুন

লুডু, দাবা, কেরাম বা তাস—এসব গেম ঘরোয়া আনন্দের বড় উৎস। পরিবারের সবাই মিলে খেললে বাড়বে আনন্দ, ঘুচবে একঘেয়েমি।


৭. চা পার্টি হতেই পারে

বারান্দায় বসে এক কাপ চা, সঙ্গে পেঁয়াজি বা পাকোড়া—বৃষ্টির দিনে এমন চা পার্টির স্বাদই আলাদা। হালকা গল্পগুজব আর রিমঝিম শব্দে তৈরি হবে স্মরণীয় এক পরিবেশ।


৮. গান শুনুন, ঘুমিয়ে পড়ুন

বিছানায় শুয়ে পছন্দের গান শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলুন। ঘুম না এলেও মন শান্ত হয়ে যাবে। আর যদি ঘুম এসে যায়, তাহলে তো উপরি পাওনা!


৯. নিজের যত্ন নিন

ঘরে বসে নিজের যত্ন নেওয়ার সময় এটিই। শ্যাম্পু করুন, স্কিন কেয়ার করুন বা কিছুক্ষণ হালকা ব্যায়াম করুন। নিজের দিকে মনোযোগ দেওয়া কখনওই বৃথা যায় না।


১০. বৃষ্টিতে ভিজুন

শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন? আজই সেই দিন হতে পারে। তবে অবশ্যই শরীর খারাপ থাকলে বা ঠান্ডা-অ্যালার্জি থাকলে সাবধান থাকুন।


বৃষ্টি মানেই মন ভালো করা সময়। তাই বৃষ্টি যখন শুরু হয়, তখন এক কাপ চা আর কিছু সৃজনশীলতা নিয়েই কাটিয়ে দিনটা।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৯ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১০ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫২ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে