ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পাটকেলঘাটা থানা পুলিশের হস্তক্ষেপে ৪ হাজার কেজি ফরমালিন যুক্ত আম বিনষ্ট

তালার কুমিরার ভাগবাহ এলাকা থেকে নিষিদ্ধ রাসয়নিক পদার্থ মোশানো ৪ হাজার কেজি আম পাটকেলঘাটা থানা পুলিশ জব্দ করেছে।

জানা যায় রাজধানী ঢাকায় বাজার জাত করার উদ্দেশে ঐ আম পাঠানো হচ্ছিল। 

শুক্রবার ২৮ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা ভাগবাহ এলাকা থেকে আমগুলো জব্দ করা হয়। পরে শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আরাফাত হোসেনের উপস্থিতে ৪ হাজার কেজি আম নষ্ট করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবির সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।


এ সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারী নির্দেশনা অমান্যকরে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসয়নিক পদার্থ মিশিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আম বাজার জাত করে আসছিল। গতকাল শুক্রবার রাতে গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪ হাজার কেজি আম জব্দ করে।

আজ শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটর উপস্থিতে সেগুলি পিষ্ট করা হয়। তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগে আম ভাঙ্গা সহ কোন প্রকার ক্ষতিকর রাসয়নিক পদার্থ মেশালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যাবসায়ীদের উদ্দেশ্য সতর্কবার্তা পৌঁছে দেন তিনি।

আরও খবর