মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বিশ্বব্যাংক তাদের ভুল শুধরাতে চায়’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:06:02 am

পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে, আজকে তারা তা শুধরাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সংস্থাটির সঙ্গে কথাবার্তা হচ্ছে। বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।


শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও এর আওতাভুক্ত সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।


ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য নয়, দেশের জন্য জাপান ও ওয়াশিংটন সফরে গেছেন। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাঁড়াতে সাহায্য নেয়া হচ্ছে। 


অর্থনৈতিক সামর্থ্যের ওপর ভিত্তি করে সাহায্য নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না। বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।


বিএনপিকে উদ্দেশ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করতে দেবেন না- এমন দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, কেউ তা আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে মিথ্যা ছাড়া সত্য বের হয় না মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বিএনপির তুলনা চলে না। আমরা আমাদের আদর্শে অবিচল, নীতিতে অবিচল ও বাংলাদেশ জন্মের চেতনায় অবিচল। এখান থেকে কোনো শক্তি আমাদের সরাতে পারবে না। তারা এখন ভয় দেখাবে, আগুন নিয়ে আসবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।


গণতন্ত্রের সমালোচনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অন্য দেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা করেন ওবায়দুল কাদের। বলেন, আমরা অন্যদেশের গণতন্ত্রে হস্তক্ষেপ করি না। তারা (আমেরিকা) আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে কেন হস্তক্ষেপ করবে? আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। গণতন্ত্রে যুগান্তকারী পরিবর্তন রাতারাতি আসবে না। আমেরিকার মতো দেশের দু’শ বছরের ঐতিহ্য থাকা স্বত্বেও আমেরিকার সবাই তাদের নির্বাচন মেনে নেয়নি।


ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতির ইতিহাস হচ্ছে, যারা আন্দোলনে জেতে তারাই নির্বাচনে জেতে। তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু, আদালত হিমাগারে পাঠিয়েছে। বিএনপি যতই দাবি করুক, তা চালু করা সমীচীন নয়।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৩ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৫ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে