বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের শেষ ফ্লাইট সুদান ছাড়লো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:12:53 pm

নিজ দেশের নাগরিকদের বহনকারী যুক্তরাজ্যের শেষ ফ্লাইটটি সুদান ছেড়েছে। স্থানীয় সময় শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান ‘অত্যন্ত সফল’ হয়েছে। স্থানীয় সময় ১০টায় যুক্তরাজ্যের নাগরিকদের বহনকারী শেষ ফ্লাইটটি রাজধানী খার্তুম ছেড়েছে।


২১টি ফ্লাইটে এখন পর্যন্ত ১ হাজার ৮৮৮ বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। গত মঙ্গলবার থেকে যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলেন, এমন বিপজ্জনক পরিস্থিতিতে আমরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে পারি না। এদিকে শনিবার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির অবসান ঘটে। রাজধানী দখলের জন্য সশস্ত্র উপদলগুলো সংঘাত আরও বাড়িয়েছে।


খার্তুমের বিভিন্ন অংশ বোমা এবং ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। সুদানের সেনাবাহিনী দাবি করেছে তারা সবদিক থেকে রাজধানীতে আক্রমণ চালিয়েছে। দুপ্তাহ আগে সুদানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ দেশটি থেকে পালিয়েছে।


সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সংঘাতে ৪৫৯ জন প্রাণ হারিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতের কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে।


এদিকে সিরিয়া এবং লিবিয়ার চেয়েও সুদানের সংঘাত ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হেমডক। দেশটিতে চলমান সংঘাতের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


আবদাল্লা হেমডক বলেন, এভাবে সংঘাত চলতে থাকলে তা বিশ্বের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা চারদিক থেকে রাজধানী খার্তুম আক্রমণ করেছে। সেখানে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।


দুই সপ্তাহ ধরে চলা এই সংঘাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। গত ১৫ এপ্রিল সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়।


সুদানের বর্তমান সামরিক সরকার চলে মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আরেকটি আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো।


বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পরিকল্পনা অনুযায়ী, এই দুটি বাহিনীকে একীভূত করার কথা। কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে এবং এই পরিকল্পনা থামানোর জন্য নিজেদের বাহিনীকে রাস্তায় নামায়। এরপর থেকে এটি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে একটি পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নেয়।

আরও খবর