ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় ১৬২টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার, তিনজন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের অভিযানে ভ্যাট ফাঁকি দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ১৬২টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (২৯ এপ্রিল) রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহরের চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের মোবাইল সপ এবং মোবাইল সার্ভিসিং এর তিনটি দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।


ধারণা করা হচ্ছে, সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট দোকান মালিকরা চোরাই পথে এসব মোবাইল ফোন সেট এনে মজুদ রেখে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় করে আসছেন।


র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে র্যাবের সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করেন।


ওইসময় মার্কেটের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে।


অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া শহরের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট দোকানের মালিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খানঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০), ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকান মালিক চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেক (২২) ও টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট নামের দোকান মালিক চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।


র‌্যাব কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সরকারি ভ্যাট ফাঁক দিয়ে চোরাই পথে মোবাইল ফোন সেট এনে অবৈধভাবে এ ব্যবসার সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় পরবর্তী বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ নিজ দোকানের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে।


রোববার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর