শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

কুবি'র ইএলডিসি কতৃক "টিক ইউর টক ২.০" আয়োজিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত হয়েছে 'টিক ইউর টক-২.০'। 


সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর নিজের জ্ঞানকে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও শেয়ার করা এবং তা যাচাইয়ের মাধ্যমে চলতি মাসের ৫ই এপ্রিল শুরু হয় এই পাবলিক স্পিকিং অনলাইন প্রতিযোগিতা। চূড়ান্ত বাছাইয়ের পর গত ২৬ শে এপ্রিল বিজয়ীদের নাম ঘোষনার মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের। 


এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুকাইয়া সেলিম, দ্বিতীয় হয়েছেন ১৬তম আবর্তনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাহিদা আফরিন মনিকা এবং তৃতীয় হয়েছেন ১৫তম আবর্তনের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী সাইফ হোসেন জিদনী।


এ প্রতিযোগিতা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বিজয়ী রুকাইয়া সেলিম বলেন,' ইএলডিসি'র আয়োজনে এই প্রতিযোগিতা আমাকে জীবনযুদ্ধে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করেছে। জীবনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে কোন বিষয়ে নিজের মতামতকে তুলে ধরতে পেরেছি। পাবলিক স্পিকিং এর মতো দক্ষতা আয়ত্তে আনতে এটি আমার প্রথম সোপান এবং সফলতাও বটে। সংগঠনের এমন আয়োজন প্রশংসনীয় '। 


আয়োজন নিয়ে সংগঠনটির সভাপতি সামিউল ইসলাম জিসান বলেন, ' আমরা বরাবরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন দক্ষতা তৈরির বিষয়টিকে চিন্তায় রেখে আমাদের প্রোগ্রাম গুলো আয়োজন করেছি। কখনও সেমিনার কখনও প্রতিযোগিতা। আমরা আশা করি আমাদের সংগঠনের হাত ধরে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত দক্ষতা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়কে আরও বিস্তৃত করে তুলবে।'


উল্লেখ্য, নেতৃত্ব ও উদ্যোক্তা সম্পৃক্ত এই সংগঠনটির সিগনেচার প্রোগ্রামের একটি হলো 'টিক ইউর টক' বিগত বছরে আয়োজিত হয় এর প্রথম পর্ব ' টিক ইউর টক -১.০' তারই ধারাবাহিকতায় এ বছর আয়োজিত হয়েছে 'টিক ইউর টক -২.০'।

আরও খবর