বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

সাংবাদিকদের ‘বাপ-মা’ নিয়ে সালাউদ্দিনদের তুচ্ছ তাচ্ছিল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 10:08:36 pm

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনটির সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সাংবাদিকদের মা-বাবাকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেন। 


মঙ্গলবার (২ মে) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা ছিল। এদিন প্রায় চার ঘণ্টার লম্বা সভা শেষে বোর্ড রুমে ঢোকার অনুমতি মেলে অপেক্ষারত ক্রীড়া সাংবাদিকদের। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ শীর্ষ কর্তাদের প্রায় সকলেই ছিলেন সভাকক্ষে। সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতির সামনে রেকর্ডার অন করে রাখছিলেন সাংবাদিকরা।


আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতি পাশে বসা কলিগদের সঙ্গে সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করেন। যেখানে তিনি সাংবাদিকদের বাবা-মাকে কটাক্ষ করতেও ছাড়েননি!


এমনিতেই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা, বাফুফের অনিয়ম, দুর্নীতি-জালিয়াতি কাণ্ড সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশ পাওয়ার পর থেকেই সাংবাদিকদের শত্রুর আসনে বসিয়েছেন সালাউদ্দিন। সেই ক্ষোভটাই ঝাড়তে গিয়ে সাংবাদিকদের পরিবার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তার কুশিলবদের কাছে।


অডিও রেকর্ড অন করার পর সালাউদ্দিনের কথা শুনে রীতিমত বিস্মিত ক্রীড়া সাংবাদিকরা। সালাউদ্দিন পাশে থাকা সালাম ও মানিকের কাছে বলে ওঠেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মা'র।’


এরপর পাশে থাকা বাফুফের অন্য সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রতুত্যরে সালাউদ্দিন বলেন, 'আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পড়া। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পড়া ছবি থাকতে হবে।'


এই কথা দিয়ে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে রীতিমত হেয় করতে চেয়েছেন সালাউদ্দিন। অথচ কেবল সাংবাদিক সমাজে নয়, সালাউদ্দিনদের অনিয়ম-জালিয়াতি নিয়ে গোটা দেশই ফুঁসে উঠেছে। দেশের ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিনকে ফুটবলের শত্রু আখ্যা দিয়েছেন। সালাউদ্দিনের এমন উক্তিতে ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ।


বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসে ওনার এরকম কথা শুনে বিস্মিত হয়েছি। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে ফিফার নিষেধাজ্ঞা এবং বাফুফের নানা জালিয়াতির খবর যখন সংবাদ মাধ্যমে চলে আসছে, তখন তিনি এটা নিতে পারছেন না। এ কারণে তিনি সাংবাদিকদের মা-বাবা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছেন। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়।’

আরও খবর