জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গণমাধ্যম সূচকে পিছিয়েছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 03:05:45 pm

মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৩তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। সেসময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩। ২০২১ সালে দেশটির অবস্থান ছিল ১৫২তম। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বুধবার এই সূচক প্রকাশ করেছে।


চলতি বছর এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম, মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফগানিস্তানের অবস্থান ১৫২তম এবং ভারতের অবস্থান ১৬১তম।


মুক্ত গণমাধ্যম সূচকে এবার সবার ওপরে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশমিক ১৮। দ্বিতীয় অবস্থানে থাকা আয়ারল্যান্ডের স্কোর ৮৯ দশমিক ৯১ এবং তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮। এই তালিকায় সবার শেষে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারিতে থাকা দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির স্কোর ২২ দশমিক ৯৭।


আরএসএফ-এর করা বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থানে গত ছয় বছরে ক্রমেই অবনতি হতে দেখা যাচ্ছে। অবনতির এই ধারা লক্ষ্য করলে দেখা যায়, ২০১৬ সাল থেকে এক ধাপ, দুই ধাপ করে পেছালেও সবশেষ ২০২২ সালের হিসেবে এক লাফে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।


গণমাধ্যম সূচক তৈরিতে মূলত ৫টি বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা। বাংলাদেশের অবস্থান ২০২০ সালের সূচকে ছিল ১৫১তম। এর আগে ২০১৯ সালে ১৫০তম, ২০১৮ ও ২০১৭ সালে ১৪৬তম, ২০১৬ সালে ১৪৪তম, ২০১৫ ও ২০১৪ সালে ১৪৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

আরও খবর