নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

প্রান্তিক কৃষকদের ধান কেটে দিচ্ছেন ইস্কান্দার মির্জা শামীম


লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজে উপস্থিত থেকে এবং শ্রমিক নিয়োগ করে অনেক প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম।


মাননীয় প্রধানমন্ত্রী বর্ষা নামার আগে আগেই প্রান্তীক কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার আহ্বান করেন নেতাকর্মীদের ।সে নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের প্রান্তিক কৃষক আবুল খায়েরের ৬ কানি ক্ষেতের ধান নিজে থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কেটে দেন। 


কৃষক আবুল খায়ের জানান, আমার পক্ষে আর্থিক অভাবে ক্ষেতের ধান ঘরে তোলা সম্ভব হচ্ছিল না এবং বিরুপ আবহাওয়ার শঙ্কায় ছিলাম। শামীম ভাই আমার ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। এতে আমি আর্থিক ভাবে লাভবান হয়েছি। এজন্য আমি শামীম ভাই এবং আমাদের প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাই। 


সরেজমিনে ইস্কান্দার মির্জা শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন এবং এই রামগতি-কমলনগরের মানুষের সেবা-সহযোগীতার অংশ হিসেবে আমি কয়েকদিন থেকে এই কর্মসূচি অব্যাহত রেখেছি। প্রান্তিক কৃষকদের খবর পেয়ে আমি সাথে সাথেই মাঠে নেমে পড়েছি। এই রামগতি-কমলনগরের মাটি ও মানুষের সাথে সবসময় আমি থাকবো।


জানা যায়, ইস্কান্দার মির্জা শামীম আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) সংসদীয় আসনে সংসদ প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। 


আরও খবর