সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নৌকার প্রচারণায় ববিতে ছাত্রলীগের শোভাযাত্রা


আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের একটি পক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ শোভাযাত্রার আয়োজন করে তারা। এসময় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান আয়োজকেরা। 


রোববার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেয়। এরপর একাডেমিক ভবনের নিচ তলায় সংক্ষিপ্ত আলোচনা সভা করে নেতাকর্মীরা। এসময় বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মুয়ীদুর রহমান বাকি,রাকিব হাসান রনি, সাইমুন ইসলাম প্রমুখ। 


বক্তারা বলেন, বরিশাল শহরকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আবশ্যক। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করতে সর্বাত্মক ভাবে কাজ করা হবে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রলীগ কর্মী নির্বাচনের মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে। 

Tag
আরও খবর