বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

নির্বাচনের আগে জাতিকে সুখবর দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-05-2023 04:50:35 pm

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। দেশটির ইতিহাসে এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাছাড়া ২০ বছর ধরে তুরস্ক শাসন করা বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবারই প্রথম সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তবে এরদোগান তার জনপ্রিয়তা ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছেন। এ জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের আগে জনগণের সামনে একের পর এক চমক হাজির করছেন। সেই ধারাবাহিকতায় এবার বড় তেলের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন তুর্কি নেতা।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান একটি নতুন তেলের রিজার্ভ আবিষ্কারের ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশ এখন থেকে আর জ্বালানির জন্য অন্যের ওপর নির্ভর করবে না। উল্টো তারা নিজেরাই জ্বালানির রপ্তানিকারক হয়ে উঠবেন।


প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মধ্য কোনিয়া প্রদেশে কারাপিনার সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার এ ঘোষণা দেন ক্ষমতাসীন একে পার্টির এ নেতা। তুরস্কের পূর্বাঞ্চলে নতুন এই তেলের রিজার্ভ আবিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।


এরদোগান বলেন, আমি আপনাদের সঙ্গে নতুন কিছু ভালো খবর শেয়ার করতে চাই। আর তা হলো- কুডি ও গাবার এলাকায় প্রতিদিন এক লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন তেলের মজুদ পাওয়া গেছে।


তিনি বলেন, ২ হাজার ৬০০ মিটার (৮ হাজার ৫৩০ ফুট) গভীরতায় আবিষ্কৃত রিজার্ভ থেকে ১০০টি কূপের মাধ্যমে তেল উত্তোলন করা হবে। এই তেল তুরস্কের দৈনন্দিন ব্যবহারের এক-দশমাংশ পূরণ করবে।


এরদোগান বলেন, সিরনাক প্রদেশের কাছে নতুন পাওয়া এ পেট্রোলিয়াম উচ্চমানের। এর ফলে তুরস্ককে এখন আর জ্বালানির জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হবে না, বরং তুরস্ক নিজেই এখন জ্বালানির রপ্তানিকারক হয়ে উঠবে।

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে