দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জেনে নিন: স্মৃতিশক্তি বাড়ায় যে খাবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2023 04:55:36 pm

© সংগৃহীত ছবি


বয়স বাড়লে আমরা অনেক কিছুই ভুলে যেতে থাকি। কিন্তু এই ভুলে যাওয়া যখন গুরুতর আকার ধারণ করে এবং স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায়।


স্মৃতিশক্তি বাড়াতে নানান রকম কৌশল ও চর্চার কথা বলা হয়। তবে শুধু অনুশীলনের মাধ্যমেই নয়, বিভিন্ন খাবারের উপাদানও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।


শারীরিকভাবে সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকাও বেশ জরুরী। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা সংযোজন বা বিয়োজন করলে, আপনার বুদ্ধি খুলবে এবং স্মৃতিশক্তিও আগের চেয়ে বাড়বে।


◾বাদাম : গবেষণা থেকে জানা যায় ভিটামিন ই স্মৃতিশক্তি হ্রাস ঠেকাতে সাহায্য করে, বিশেষ করে বৃদ্ধ বয়সে। বাদাম যেমন- কাঠবাদাম ও আখরোট ভিটামিন ‘ই’ এর ভালো উৎস। তাই বিকালের নাস্তার একটি অংশ হিসেবে বাদামকে বেছে নিতে পারেন।


◾ব্রকলি : ভিটামিন ই এর পাশাপাশি ভিটামিন কে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ব্রকলিতে ভিটামিন কে ভরপুর। এছাড়াও ব্রকলিতে রয়েছে গ্লুকোসিনোলেটস যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সঠিক কার্যকারিতা পরিচালনা করতে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে।


◾ডিম : শর্ট টাইম মেমরি অর্থাৎ স্বল্প সময়ে স্মৃতি উন্নয়নে ডিম ভীষণ উপকারী। ডিমের কুসুমে ‘কোলিন’ নামক পুষ্টি উপাদান থাকে যা কোষে সংকেত পৌঁছাতে সাহায্য করে।


◾পালং শাক : পালং শাকও ভিটামিন ই–এর ভাণ্ডার। রান্না করা আধ কাপ পালং শাকে দৈনিক চাহিদার ২৫% ভিটামিন ই থাকে যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।


◾কুমড়ার বীজ : কুমড়ার বীজে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ফ্রি দ্রুত ক্ষয় থেকে রক্ষা করে। এ ছাড়া কুমড়ার বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, জিংক, কপার যা স্নায়ু সংকেত ও স্মৃতিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


◾সামুদ্রিক মাছ : মানব শরীরে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হতে পারে না। তাই খাবারের মাধ্যমে তা গ্রহণ করতে হয়। তৈলাক্ত মাছ যেমন- স্যামন, সারডিন-সহ মিঠাপানি ও সামুদ্রিক মাছ থেকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে পারেন। এ ছাড়াও গবেষণায় দেখা গেছে যে, যারা নিয়মিত মাছ খায় তাদের স্মৃতিশক্তি হ্রাসের গতি বয়সের তুলনায় অনেক কম। এরা ইপিএ এবং ডিএইচএ নামক ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ।


◾টমেটো : কয়েকটি গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, টমেটোতে লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা কোষের রেডিকল ক্ষয়ের বিরুদ্ধে কাজ করে। ফলে স্মৃতিভ্রংশ বা স্মৃতির অবক্ষয় হ্রাস পায়। তাই প্রতিদিন সালাদে টমেটো খান।


◾শস্যজাত খাবার : মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে গোটা-শস্য যেমন- ‘বাদামি’ শস্যদানা, রুটি, ভাত ও পাস্তা যা রক্তে ধীরে গ্লুকোজ সরবরাহ করে। ফলে সারাদিন আপনাকে মানসিকভাবে তীক্ষ্ণ ও দক্ষ রাখতে সহায়তা করে।


◾গ্রিন টি : গ্রিন টি শুধুমাত্র ওজন কমাতে সাহায্যই করে না বরং স্মৃতিশক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।


◾ডার্ক চকলেট : এই চকলেটে ৭০ শতাংশ কোকোয়া থাকে। এটা ধমনির কার্যকারিতা উন্নত করে মস্তিষ্ক ও স্মৃতিশক্তির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া চকলেট মন মেজাজ ভালো রাখে, দুঃখ ভোলাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৫ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৬ দিন ৫৮ মিনিট আগে