ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ফরিদপুরের মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা ও গাড়ী ভাংচুর


 ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার জায়গা-জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয়রা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ সংক্রান্ত জায়গা-জমি বিষয় নিয়ে কতিপয় স্থানীয় ব্যক্তি বিশেষ মহল বেশ বিরোধিতা করে আসছিল।  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন। এ সময় স্থানীয় কতিপয় ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেওয়ার এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং একই ঘটনায় তার সরকারি গাড়িটিও ভাঙচুর করে হামলাকারীরা।  


এ বিষয়ে উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিশ বৈঠকে থাকা অবস্থায় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি ততক্ষণে স্থানীয়রা হামলা চালিয়ে জখম করায় নির্বাহী কর্মকর্তার নাক দিয়ে রক্ত ঝরছে ও তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের নাম পরিচয় তিনি জানতে পারিনি বলে জানান। 


মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজের আজ উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে যারা উপস্থিত ছিলেন তারা হয়ত তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে দেখা করে তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানান। 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (মধুখালী উপজেলা ) মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নেওয়া হয়েছে।


মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা তার ওপর হামলা চালায় বলে জানান। 


এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলার বিধিগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে