চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন অপূর্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 04:51:00 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


নতুন ওয়েব সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‌‘মায়া শালিক’। এই গল্পের নায়ক হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।


‘মায়া শালিক’ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করব। রোমান্স এবং ফ্যান্টাসি থাকবে। আমি বলতে পারি এই আমেজের সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি।’


গল্পের নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদিয়া আয়মানকেই নায়িকার চরিত্রটার জন্য আমার পারফেক্ট মনে হয়েছে। এই চরিত্রটার জন্য আমি যেরকমটা চাচ্ছিলাম সে ঠিক তেমনই। আশা করব সেও তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করবে। অপূর্বর সঙ্গে মানিয়ে নেবে।’


অপূর্ব বলেন, ‘আশা করছি একটা সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারব। প্রিয় পরিচালক শাহীন ভাই, নতুন অভিনেত্রী; সবকিছু মিলিয়ে একটা ভালো কাজের প্রত্যাশা করছি।”


নায়িকা সাদিয়া আয়মান বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। একসঙ্গে দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি। শোবিজে আমার প্রথম কাজটাই ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে। আর এত অল্প সময়েই উনার সঙ্গে জুটি হওয়ার সুযোগ পাব কখনও ভাবিনি। 


আর শিহাব ভাইয়া একজন গুণী নির্মাতা, উনার সঙ্গে কাজ করতে পারাটাও অন্যরকম ভালোলাগার।’


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে