ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

‘চিফ হিট অফিসার’ বুশরা করোনায় আক্রান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 12:35:04 pm

ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শুক্রবার সকালে শরীরে জ্বর আসায় বুশরার করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তার কাশি ও দুর্বলতা আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট- রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। এ চুক্তির ফলে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে। বুশরা এশিয়ার প্রথম চিফ হিট অফিসার।


বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি ঢাকার তাপমাত্রা কমাতে গত বুধবার (৩ মে) ডিএনসিসির সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি মোতাবেক তাদের কাজের অংশ হিসেবে ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ পদে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়।


আর্শট-রকফেলার ফাউন্ডেশন বুশরা আফরিনের আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে আরও সাতজন নারীকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দিয়েছে।


ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন বুশরা। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন। এ সময়ে ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজ করেন।


বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এছাড়া বাংলাদেশের প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে তিনি বিপথগামী প্রাণীদের মানবিক চিকিৎসা এবং কল্যাণ পরিচালনার জন্য একটি নীতি তৈরি করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করেছেন। এখন তিনি চিফ হিট অফিসার পদে দক্ষতার সঙ্গে কাজ করে নগরের তাপমাত্রায় সহনীয় পর্যায়ে আনতে পারবেন বলে আশা করে ডিএনসিসি।


বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে। সবশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন বুশরা আফরিন, যিনি এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার।


চিফ হিট অফিসার পদে নিয়োগ পাওয়ার পর বুশরা বলেন, তীব্র তাপপ্রবাহের মতো এক অদৃশ্য ঝুঁকির বিষয়ে মানুষকে জানাতে হয়। বিশ্বের অনেক দেশ মানুষকে এ বিষয়ে আগে থেকেই সাবধান করে। তাপপ্রবাহের মধ্যে বাইরে গেলে কী করতে হবে, সে পরামর্শ দেওয়া হয়। তবে বাংলাদেশে এটা নেই।


তিনি বলেন, আমরা হিট মেসেজিং নিয়ে কাজ করবো, সচেতন করবো। কারণ সচেতনতা হলো প্রতিরোধের প্রথম ধাপ। বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং যারা শারীরিকভাবে অসুস্থ, তারা যেন নিরাপদে থাকেন। এগুলো আমাদের এখানে মানুষ জানে না।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে