আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি: ডব্লিউএইচও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 12:48:53 pm

কোভিড-১৯ আর ‘বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটির দেওয়া এ ঘোষণা বিশ্বে করোনাভাইরাস মহামারির সমাপ্তি জানান দেওয়ার পথে বড় ধরনের পদক্ষেপ।


২০২০ সালে প্রথম কোভিডের জন্য ডব্লিউএইচওর সর্বোচ্চ স্তরের সতর্কতা জারির তিন বছর পর তা তুলে নেওয়ার এ ঘোষণা এলো।


ডব্লিউএইচওর ‘জরুরি অবস্থা’ কোভিড মহামারির ওপর আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ ধরে রাখার জন্য সহায়ক ছিল।


এ ‘জরুরি অবস্থা’ আরও জারি রাখা দরকার কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার বৈঠক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল।


তার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশ নিজেদের জারি করা কোভিড সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেওয়া শুরু করেছে। এবার ডব্লিউএইচওও একই পথে হাঁটল।


ডব্লিউএইচওর মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি হতে পারে বলে জানান তিনি, যা সরকারি হিসাবে প্রায় তিনগুণ।


ভাইরাসটি আর জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা না হলেও বিপদ শেষ হয়ে যায়নি। করোনাভাইরাস এখনো গুরুতর হুমকি হয়ে আছে বলে গেব্রিয়েসুস সতর্ক করে দিয়েছেন।


ডব্লিউএইচও জরুরি অবস্থা তুলে নেওয়াকে এই মহামারি মোকাবিলায় বিশ্বের অগ্রগতির লক্ষণ বলে বর্ণনা করেছে।


গেব্রিয়েসুস বলেন, বৃহস্পতিবার জরুরি কমিটি ১৫ বারের মতো বৈঠকে বসেছে এবং বিশ্বে জারি থাকা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। অতঃপর আমি কোভিড ১৯-এ বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছি।

আরও খবর