উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ গেটে খেলতে গিয়ে সাড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


কায় জানে মোর ছাওয়ার উপর স্কুলের ভাঙ্গা গেট গায়ে পড়বে।বাধাঁ করনু মা বাড়ীত থাক।রোইদে আসার দরকার নাই। মাঠে ধান দেখি আইসোছো।এভাবেই কান্নায় বার বার মুর্চা যাচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের জরাজীর্ণ গেট পড়ে গিয়ে নিহত সাড়ে ৩ বছরের শিশু কন‍্যা মুনতাহা'র মা রুবি বেগম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলছে প্রতিবেশীরা।


শনিবার(৬ মে) সকাল ৯ টায় স্কুল মাঠে ধান শুকাতে যায় রুবি বেগম। পিছে পিছে গেছে ছোট শিশু কন‍্যা মুনতাহা।মা উঠানে গেলে ও মেয়ে জরাজীর্ণ গেট ধরে খেলা করার এক পর্যায়ে গেটের জব্জা খুলে শিশুটির শরীরে পড়িলে মাথায় ও মুখ থেতলে যায় এবং রক্তাত্ত হয়ে যায়।তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। মুনতাহা ওই গ্রামের দিনমজুর মজনু মিয়ার মেয়ে।



প্রত্যক্ষদর্শীরা জানান,স্কুলের গেটটি অনেকদিন ধরে নড়বড়ে জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা একাধিক বার বলেছি গেট সংস্কার করার জন‍্য কিন্ত প্রধান শিক্ষক কর্ণপাত করেন নাই। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।


তারা আরো বলেন গেটটি সংস্কার করা হলে মাছুম শিশু বাচ্চাটি মারা যেত না। রুবি বেগমের কোল খালী হতো না।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব‍্যক্তি জানান, সরকার প্রতি বছর স্লিপ, রুটিন মেইটেনন্স সহ ক্ষুদ্র সংস্কারে বাবদ বরাদ্দ দিয়ে থাকেন। এই টাকা যায় কোথায়। প্রধান শিক্ষক নাম মাত্র কাজ করে বাকি টাকা কমিটি সহ ভাগবাটোয়ারা করে খায়।আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।


ভেরভেড়ি মাঝা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, ঘটনাটি দুঃখ জনক। আমি গতকালকেও মিস্ত্রিকে বলেছি গেটটা ঠিক করার জন্য। কিন্তু শুক্রবার বন্ধের দিন থাকায় মিস্ত্রিরা কাজ করতে পারেনি। আজকে তো দূর্ঘটনা ঘটেই গেল। আপনার স্কুলে চলমান স্লিপের ৭০ হাজার টাকা বরাদ্দ আছে।সে বরাদ্দ দিয়ে গেট সংস্কার করতে পারতেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি।


পুটিমারী ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিদ্যালয়ের গেটে কেউ যদি ঝুলে আর দূর্ঘটনা ঘটে এর দায়ভার স্কুল কর্তৃপক্ষের নয়, তাছাড়া আজকে বন্ধের দিন।


এবিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও খবর




69f4bfe1519bd-010526085945.webp
চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে


69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে