অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা

‘উচ্চঝুঁকি’তে চামড়া, ‘নিরাপদ’ ওষুধ-ব্যাংক খাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 11:45:28 pm

সার্বিক মূল্য আয় অনুপাতের (পিই) ভিত্তিতে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ‘নিরাপদ’ অবস্থানে রয়েছে ওষুধ ও ব্যাংক খাত। অন্যদিকে ‘উচ্চঝুঁকিতে’ চামড়া খাত। সেই সঙ্গে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সিরামিক ও প্রকৌশল খাতও ঝুঁকিতে রয়েছে।


সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি নির্ণয় করার একটি অন্যতম মাপকাঠি মূল্য আয় অনুপাত। সাধারণত ১০-১৫ পিইকে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত ধরা হয়। কোনো কোম্পানির পিই ১০-এর নিচে চলে গেলে, ওই কোম্পানির শেয়ার দাম অবমূল্যায়িত বা বিনিয়োগের জন্য নিরাপদ ধরা হয়।


তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৮ পয়েন্ট। এক সপ্তাহ আগে এ মূল্য আয় অনুপাত ছিল ১৭ দশমিক ৮৪ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মূল্য আয় অনুপাত বেড়েছে ১ দশমিক ১৪ পয়েন্ট বা ৬ দশমিক ৩৯ শতাংশ।


সপ্তাহের ব্যবধানে পিই বাড়লেও চার খাতের পিই সার্বিক বাজার পিই’র নিচে রয়েছে। এ চার খাতের মধ্যে রয়েছে ব্যাংক, ওষুধ, সাধারণ বিমা ও টেলিযোগাযোগ। এর মধ্যে সবচেয়ে কম পিই রয়েছে ওষুধ খাতের। বর্তমানে এ খাতের পিই রয়েছে ১১ দশমিক ৪৭ পয়েন্ট, যা এক সপ্তাহ আগে ছিল ১৭ দশমিক ৯৬ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এ খাতের পিই কমেছে।


১১ দশমিক ৯৬ পিই নিয়ে এরপরের স্থানে রয়েছে ব্যাংক খাত। এক সপ্তাহ আগে এ খাতের পিই ছিল ৭ দশমিক ৮৮ পয়েন্ট। পরের স্থানে থাকা সাধারণ বিমা খাতের বর্তমান পিই ১৬ দশমিক ১১ পয়েন্ট। এক সপ্তাহ আগে এ খাতের পিই ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। আর টেলিযোগাযোগ খাতের পিই ১৬ দশমিক ৯৯ পয়েন্ট, এক সপ্তাহ আগে এ খাতের পিই ছিল ১৬ দশমিক ৯২ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এ তিন খাতের পিই বেড়েছে।


বাকি খাতগুলোর পিই বাজার পিই-এর ওপরে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পিই চামড়া খাতের। এ খাতের পিই দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে, যা এক সপ্তাহ আগে ছিল ৪৮ দশমিক ৫১ পয়েন্ট।


সর্বোচ্চ পিই’র তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং খাত। এ খাতের পিই দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬১ পয়েন্ট, যা এক সপ্তাহ আগে ছিল ৩৭ দশমিক ২৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতের পিই ৪২ দশমিক ৮৮ পয়েন্ট, যা এক সপ্তাহ আগে ছিল ৪১ দশমিক ৮১ পয়েন্ট।


এছাড়া প্রকৌশল খাতের পিই ৩৯ দশমিক ৭২ পয়েন্ট থেকে ৪১ দশমিক ৮৯ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের পিই ২১ দশমিক ৭৯ পয়েন্ট থেকে ২৩ দশমিক ৪০ পয়েন্ট, খাদ্য খাতের পিই ২২ দশমিক শূন্য ৬ পয়েন্ট থেকে ২২ দশমিক ১৮ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পিই ১৯ দশমিক ৮৩ থেকে ২২ দশমিক ৩৩ পয়েন্ট হয়েছে। আইটি খাতের পিই ৩২ দশমিক ৮১ পয়েন্ট থেকে ৩১ দশমিক শূন্য ৩ পয়েন্ট রয়েছে। সিমেন্ট খাতের পিই ৪২ দশমিক ১১ পয়েন্ট থেকে ২২ দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে।


ডিএসইর এক সদস্য বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে পিই একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে বিবেচিত। সাধারণত ১৫ পিই পর্যন্ত বিনিয়োগ ঝুঁকিমুক্ত ধরা হয়। আর কোনো কোম্পানির পিই ১০-এর নিচে নেমে গেলে কোম্পানির শেয়ার দাম অবমূল্যায়িত ধরা হয়। তবে কোনো কোম্পানির পিই ৪০-৫০ হয়ে গেলে সেক্ষেত্রে বিনিয়োগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ ৪০-৫০ পিই’র শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।


এদিকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে পিই বিবেচনায় নেওয়া হয়। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মার্জিন ঋণের নিয়ে কিছুটা পরিবর্তন এনেছে। শর্তসাপেক্ষে ৫০ পিই পর্যন্ত শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ দেওয়ার নিয়ম চালু করে একটি নির্দেশনা জারি করা হয়েছে। আগে ৪০ পিই’র বেশি কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণা দেওয়া হতো না।


নতুন নির্দেশনা অনুসারে, টানা তিন বছর ধরে ‘এ’ গ্রুপে অবস্থান করা যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা বা তার বেশি, সেসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে। এ ধরনের শেয়ারকে মার্জিনেবল শেয়ার হিসেবে বিবেচনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। এসব কোম্পানি ছাড়া অন্য সব কোম্পানির শেয়ার আগের মতই ৪০ পিই পর্যন্ত মার্জিন ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

আরও খবর

6a4bbd8883928-060726083656.webp
নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

১০ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে