হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

বাফুফের তদন্ত অভিযান শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 08:19:18 pm

জাতীয় দল কমিটির সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরই তদন্ত কমিটির সভা। এই সভা চলছে দুই ঘন্টার বেশি সময়। আজকের সভার পর থেকে ত্রিশ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদান করতে হবে।


আজ প্রথম সভার পর তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'আমরা প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করি। সামনে আরো কয়েকটি সভা অনুষ্ঠিত হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না, আবার মাঝে মধ্যে আপনাদের অবহিত করব।'


ফিফা ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে। সেই তদন্তে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। বাফুফের তদন্ত কমিটি সেই রিপোর্টের আলোকেই কাজ করবে। ফিফার রিপোর্টকে ভিত্তি ধরে কাজ হবে। সেই রিপোর্টে যাদের নাম এসেছে তাদের তলব করা হবে সামনের সভাগুলোতে।সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে তদন্তের কাজে ডাকা হবে না বলে জানান কাজী নাবিল, 'তাকে আমরা ডাকব না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয় সিদ্ধান্ত নিয়েছে’।


যারা অভিযুক্ত তাদের তদন্তকালীন সময় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়ার কথা একবার শোনা গিয়েছিল। তবে আজকের সভা শেষে তদন্ত কমিটির আহ্ববায়ক বলেন, 'সামনে তাদের ডাকা হবে এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে না তদন্ত অবস্থায় অব্যাহতি প্রদান করা হবে।’


ফিফা সোহাগকে মূলত চারটি বিষয়ের জন্য অভিযুক্ত করেছে। সেই চারটি বিষয়ের মধ্যে দু’টি বিষয় জাতীয় দল সংক্রান্ত। বিমান টিকিট ক্রয় ও জার্সি কেনা। তদন্ত কমিটির আহ্ববায়ক কাজী নাবিল জাতীয় দল কমিটিরও চেয়ারম্যান। জাতীয় দলের কেনাকাটায় বাফুফের অফিস স্টাফদের পাশাাপশি নির্বাহী কমিটির নজরদারি থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে বলেন, 'এই জন্যই তো তদন্ত করা। আমরা তদন্ত করে একটি পর্যবেক্ষণ বা সুপারিশ প্রদান করব।'


ফিফার রিপোর্টে সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর নামও এসেছে। ফিফা থেকে তিনিও শোকজ পেয়েছিলেন বলে জানা গেছে। সালাম মুর্শেদীকে তলব করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে নাবিল বলেন, 'প্রয়োজনে তার সঙ্গে আলাপ করা হতে পারে।'


গত ১৪ এপ্রিল ফিফার এক বিজ্ঞপ্তির পর উত্তাল হয়ে ওঠে দেশের ফুটবলাঙ্গন। আর্থিক অসঙ্গতির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনার তিন দিন পরেই বাফুফে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি থেকে দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। ফলে কমিটি এখন ৮ সদস্য বিশিষ্ট। আজ প্রথম সভায় ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেননি। কমিটির আরেক সদস্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

আরও খবর