কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

জয়পুরহাটে ইনস্টিটিউট অব মাইনিং, মিটারেলজি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা  পরিষদের (বিসিএসআইআর)'র খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 

আমাদের বিজ্ঞান মনষ্ক জীবন ধারণ করতে হবে,নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশ কেবল এক জায়গায় থেমে থাকবে না। উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হচ্ছে না। আমাদের বিজ্ঞান এগুবেই। 

রবিবার (০৭ মে) দুপুরে জয়পুরহাট খঞ্জনপুর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এই খনিজ প্রক্রিয়াকরণের মাধ্যমে সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিসিএসআইআর'র চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইনস্টিটিউট অব মাইনিং,মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। 

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার কে এ এম মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলীসহ অন্যান্যরা।

আরও খবর

deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে