ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

মোবাইলে প্রেমিকের সঙ্গে তর্ক, কলেজছাত্রীর আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে প্রেমিকের প্রতি অভিমানে শিরিনা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার তালশো গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন তালশো গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে। তিনি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক যুবকের সঙ্গে কলেজছাত্রী শিরিনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় শিরিনা নিজ শোবার ঘরে বসে ওই যুবকের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তাদের দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে শিরিনা ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নেন। কিছু সময় পরে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রেমঘটিত বিষয়ের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর