মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অপেক্ষায় ডিপজলের ৫ সিনেমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 03:29:49 am

মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

• বিনোদন প্রতিবেদক: 


মুক্তির অপেক্ষায় রয়েছে মনোয়ার হোসেন ডিপজলের পাঁচ সিনেমা। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে সিনেমাগুলো। সিনেমা পাঁচটি হচ্ছে ‘অমানুষ হলো মানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ঘর ভাঙ্গা সংসার’ ও ‘জিম্মি’। পাঁচটি সিনেমাই পরিচালনা করেছেন বহু সুপারহিট সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর।

ডিপজল বলেন, ‘দুই বছর আগে ঘোষণা দিয়েছিলাম প্রত্যেক মাসে একটি সিনেমা মুক্তি দেব। ১২ মাসে ১২টি। কিন্তু করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। করোনা অনেকটা স্বাভাবিক হলে সিনেমাগুলো নির্মাণ শুরু করি। একটানা কাজ করে পাঁচটি সিনেমা তৈরি করেছি। এগুলো এখন প্রতি দেড় মাস পরপর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি, আগস্টের শেষ সপ্তাহ থেকে সিনেমাগুলো মুক্তি দেওয়া শুরু করতে পারব। এই সপ্তাহে সিনেমাগুলো সেন্সরে জমা দেওয়া শুরু করব।’



শুরুতে বাংলার হারকিউলিস সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিপজল। এরপর ঘর ভাঙ্গা সংসার। এভাবে পর্যায়ক্রমে বাকিগুলোও সেন্সর করে মুক্তি দেওয়া হবে। ডিপজল বলেন, ‘সিনেমার বাজার সৃষ্টি করতে এখন ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি দিয়ে দর্শককে হলে আনা প্রয়োজন। পরপর যদি সিনেমা মুক্তি দেওয়া হয়, দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। সিনেমা যদি তাদের সামনে হাজির করা না হয়, তাহলে তারা দেখবে কীভাবে? এই উপলব্ধি থেকে একের পর এক সিনেমা মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি।’


এখন সময় বদলেছে, দর্শকের মনমানসিকতাও বদলেছে। এ বিষয়টি মাথায় রেখে এবং আমাদের সিনেমার ঐতিহ্যকে ধারণ করেই সিনেমাগুলো নির্মাণ করেছেন বলে জানালেন ডিপজল। তিনি বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি জানি, দর্শক কেমন গল্প আর কী ধরনের সিনেমা দেখতে পছন্দ করে। এসব মাথায় রেখেই সিনেমাগুলো নির্মাণ করেছি। আমাদের সিনেমা দেখার দর্শক এখনো আছে। প্রয়োজন শুধু তাদের পছন্দের সিনেমা নির্মাণ করে উপহার দেওয়া।’


শুধু এই পাঁচ সিনেমা মুক্তির মধ্যেই কার্যক্রম থেমে থাকছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নতুন সিনেমা নির্মাণ শুরু করবেন এই চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। তিনি বলেন, ‘একদিকে সিনেমা মুক্তি দেব, আরেক দিকে নতুন সিনেমা নির্মাণ করব। আমি আমার অবস্থান থেকে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব। অন্যদেরও চলচ্চিত্র মুক্তির ধারাবাহিকতা ধরে রাখতে এগিয়ে আসতে হবে। তাহলে, আবার আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।’


আরও খবর