জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিআইইউতে সেমিনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 03:53:37 am

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-তে “কনফ্লিক্ট প্রিভেনশান এন্ড ডিসপিউট রেজলুশান: পিস এন্ড সিকিউরিটি ইন দ্য কনটেক্সট অব রাশিয়া এন্ড ইউক্রেন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।


গতকাল বুধবার ৩১ আগস্ট দুপুরে রাজধানীর গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


অধিবেশনে বক্তা হিসেবে লন্ডনের সাইউনিক কমিউনিটি কলেজের সহযোগী অধ্যাপক ড۔ হাসান জামা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র বিশ্বকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশ্বের অনেক দেশ আজ মূল্যস্ফীতি ও দুর্দশার কবলে পড়েছে। কারণ রাশিয়া এবং ইউক্রেন বাংলাদেশসহ অনেক দেশের প্রধান শস্যদানা সরবরাহকারী দেশ। জাতিসংঘসহ বিশ্বের প্রধান প্রধান পরাশক্তির শুভ বুদ্ধির উদয়ের মাধ্যমে এ সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ আমিনুল হক ভূইয়া বলেন, বিভিন্ন ব্যবহারিক দ্রব্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অপ্রাপ্যতা এবং নারী-শিশু নির্বিশেষে সাধারণ জনগনের উপর এ যুদ্ধ ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। একমাত্র মহান আল্লাহ তা”আলার অসীম রহমতে এ যুদ্ধ থেকে বিশ্ববাসী পরিত্রান পেতে পারে।


 ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার কাজী আখতার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ডাইরেক্টর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহীদুল বারি, শিল্প উদ্যোক্তা অধ্যাপক ড. আবদুল বারী, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক মো. হারুন অর রশীদ।

আরও খবর