রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম সঠিক বানানে লেখার অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ এই অনুরোধ জানিয়েছে।
সোমবার (৮ মে) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির নামের সঠিক বানান বাংলা ও ইংরেজিতে লিখে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির নামের সঠিক বানান বাংলায় মো. সাহাবুদ্দিন, ইংরেজিতে MOHAMMED SHAHABUDDIN.
সরকারি দপ্তর, গণমাধ্যম ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এই বানান ব্যবহার ও প্রচার-প্রকাশের অনুরোধ করেছে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ।
৪ ঘন্টা ২২ মিনিট আগে
২০ ঘন্টা ৬ মিনিট আগে
২২ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে