ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঘুষ না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রত্যাহার! প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঘুষ না দেওয়ায় কক্সবাজারের উখিয়ার ডেইল পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফুর আলমকে স্বপদ থেকে প্রত্যাহার করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।


দীর্ঘ ৯ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা গফুর আলমকে প্রত্যাহার করায় এর প্রতিবাদ জানিয়ে এবং স্বপদে বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।


মঙ্গলবার (৯ মে) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা ও উপজেলা পরিষদে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।



এছাড়াও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেন।



শিক্ষার্থীরা অভিযোগ করেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ‘গফুর আলম’ দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলো, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আনয়নসহ শিক্ষকদের মানোন্নয়নে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিচক্ষণতার সহিত কাজ করে গেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ চৌধুরীকে ১২ লাখ টাকা ঘুষ না দেওয়ায় গফুর আলমকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।


শিক্ষার্থীরা আরো জানান, সুষ্ঠু তদন্তপূর্বক তাকে স্বপদে বহাল না করলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এদিকে ভুক্তভোগী গফুর আলম জানান, বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সেখানে শিক্ষকতা করছেন। সম্প্রতি এমপিও অর্জনের পর প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ চৌধুরী তার কাছে জমি, না হয় সমপরিমাণ অর্থ দাবি করেন। দাবি পূরণ না করায় তাকে পদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন।


এপ্রসঙ্গে জানতে চাইলে উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ চৌধুরী পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।



প্রসঙ্গত ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানটিতে সৃষ্টি হওয়া সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে