দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস)এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি আমিনুল ইসলামের  উপর  হামলা সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর জাহিদ ও পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার  রহমান, আসাদুল সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা ও  সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে ৯ মে মঙ্গলবার ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় যুগ্ন- মহাসচিব রিয়াজ রহমানের  সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় যুগ্ন সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রূপা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সমাজসেবক রেজাউল করিম রিপন, ইসলামী সংগীত শিল্পী ফজলুর রহমান বিপ্লবী, আমির হামজা, আব্দুল ওয়াদুদ প্রমূখ। 


বক্তরা যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংবাদিক শাহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলা ও সকল সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের বিচারের দাবি জানান। 


উক্ত মানববন্ধনে বক্তব্যকালে সায়েদুর রহমান চৌধুরী রূপা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত বিচারের দাবি রাখেন, হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক ও দৃষ্টাষ্টমূলক বিচারের দাবি জানান। 


এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর সিলেট বিভাগীয় সম্পাদক বিপ্লব দেবনাথ, প্রচার সম্পাদক রনি মিয়া, সুনামগঞ্জ সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান, প্রবাসী আব্দুল মছব্বির, সাংবাদিক রাহুল মিয়া সহ আরো অনেকে।

Tag
আরও খবর