রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সচিব হলেন যশোর অভয়নগর উপজেলার কৃতি সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক।

বাংলাদেশের এতিহ্যবাহী ও প্রসিদ্ধ  একটি জেলা যশোর। অভয়নগর তার স্বয়ংসম্পূর্ণ  একটি উপজেলা। এই উপাজেলাতে অনেক নামকরা প্রতিষ্ঠান, প্রসিদ্ধ জায়গা এবং অনেক মেধাবির জন্ম। তেমন এক জন ব্যক্তি হলেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি অভয়নগর উপজেলাতে জন্মগ্রহন করেন। গ্রামের ছায়াঘেরা পথে , অনাবিল পরিবেশে এই উপাজেলাতে  আর দশটা মানুষের মতোই বেড়ে উঠা তার। শিক্ষা জীবনে ওমর ফারুক অনেক মেধাবী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এ সমাজকল্যাণ ও গবেষনা ইনস্টিটিউট থেকে সমাজকল্যান ১ম শ্রেণীতে প্রথম ১ম হন  স্নাতকে এবং ২য় হন স্নাতোকোত্তরে। ১৯৮৫ সালে তিনি উচ্চ মাধ্যমিকে খুলনার সরকারি বি এল কলেজ থেকে যশোর বোর্ডের অধীনে মানবিকে ১ম স্থান লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে (আইবিএস )আন্তর্জাতিক শ্রম এবং অভিবাসনে পি এই ডি ডিগ্রী লাভ করেন।

অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ ওমর ফারুককে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বুধবার (১০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য মিলেছে।

আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত ছিলেন।এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।  পদোন্নতির পর তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এয়োদশ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে তার চাকরি জীবন শুরু করেন এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করছেন। তিনি মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাটে বিভিন্ন দ্বায়িত্ব পালন করেন। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

মাঠ প্রশাসনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যলায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়,বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতা, ভারত প্রথম সচিব (বানিজ্যিক) হিসেবে ৫ বছরের ও বেশি সময় নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের আগে তিনি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

পারিবারিক জীবনে তিনি বিবাহিত।

তার সহধর্মিণী রিনুফা আকতার একজন গৃহিণী, এবং তাদের ২ জন পুত্র সন্তান রয়েছে।

Tag
আরও খবর