ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দুর্যোগ মোকাবেলায় রত্নাপালং ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গভীর সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে সর্বসাধারণের অবহিতকরণ ও তাদের জান মাল রক্ষায় সচেতনমূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ মে) বিকেলে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া কমিউনিটি তথ্যসেবা কেন্দ্রে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য অলি আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পুতুল রানী বড়ুয়া,সিপিপির ইউনিয়ন টিম লিডার সোহেল সিকদার, ব্যবসায়ীক প্রতিনিধি মোজাম্মেল হক, ইমাম প্রতিনিধি খলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাসিনা আকতার, সরকারি কর্মকর্তা মমতাম আহমেদ, ধর্মীয় প্রতিনিধি প্রভাত বড়ুয়া, প্রতিবন্ধী প্রতিনিধি মো: রফিক, সরকারি প্রতিনিধি নুরুল হক,গণমাধ্যম কর্মী ফেরদৌস ওয়াহিদ, এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য হাসিনা আকতারসহ আরো অনেকেই।



এ ছাড়া এলাকার মান্যগণ্য ও সেচ্চাসেবী ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



এ অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহবান করেন উপস্থিত বক্তারা। এ সভায় প্রাথমিকভাবে সবাইকে দায়িত্ব এবং প্রস্তুতির জন্য দিক নির্দেশনাও দেওয়া হয়।




এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সুত্রমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে।


উপজেলা সুত্রে জানা যায়,উপজেলায় ৪৬টি সাইক্লোন শেল্টার এবং ৬০০ সেচ্ছাসেবক শুকনো খাবার প্রস্তুত আছে৷’


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, ‘মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷’



কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান উখিয়ার সাইক্লোন শেল্টার পরিদর্শনে জানান ‘কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক সজাগ রয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলীয় উপজেলার সাইক্লোন শেল্টার গুলো পরিদর্শন করেছি এবং সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে’৷

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে