সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাখি ঘর

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 13-05-2023 07:17:53 pm

পাখি আসে আর ফিরে ফিরে যায়,
যে নীড়ে ছিল তার চির সাথী
সে নীড় গেল ভেঙ্গে ঝড়ের গতিতে,
খুঁজে নাহি পায় তার সাথের সাথীকে।
নতুন দিনে প্রভাতের আলো
ছড়িয়ে পড়ে তার জায়গা যত,
একটু হেলে যায় যদি সে
আলোর প্রতাপ কমে যায় যে।
পাখি যায় উড়ে খাবারের খোঁজে,
এদিক ওদিক ঘুরে পেট ভরে খায়
আবার তৈরি করে নিজ নীড় সে
সাথী হীন কষ্টে আছে যে।
দুপুর গড়িয়ে বিকাল উঁকি দেয়
পিনপন দুপুর শেষ হলো যে,
শেষ বেলা পশ্চিম আকাশে যায়
এই ভাবে দিন যেন চলে যায়।
সারাদিন নীড় খোঁজে সাথী না নিয়ে,
আজ গেল চলে সাথী হীন হয়ে।
তবুও শান্তি পায় মনের কোণে,
খুজেছি তাকে অনেক হয়ত ব্যর্থ আমি।
পাখি তার গন্তব্য চালিয়ে যায়
বেঁচে থাকার আশা ছাড়ে না যে
নতুন প্রভাতের মত শুরু করে আবার
নতুন ভাবে সাজাবে বাসা।
না হয় আবার যাবে ঝড়ে হারিয়ে
তবুও সে মানবে না হার
আজি বেলা হলো শেষ,
নতুন বাসা বেধেঁছি থাকব সেথা আজি।

রিপোর্টার: পার্থ কুমার, ডুমুরিয়া, খুলনা

Tag
আরও খবর