সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘুর্ণিঝড় মোখা’ আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে উখিয়াবাসী

ঘুর্ণিঝড় মোখা মুখ তুলে রেখেছে, কখন যে ছোবল দেয় সেই ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলগুলো।জানা যায়, ১৯৯১ সালে সুপার সাইক্লোনের সময় কক্সবাজার জেলাসহ প্রাণ হানির ঘটনা ছিল অসংখ্য মানুষের। ক্ষয়ক্ষতি হয়েছিল লক্ষাধিক গৃহপালিত পশুর। গৃহ হারা হয়েছিলেন সহস্রাধিক পরিবার। এসকল পরিবার এখন ঘুরে দাড়ালেও ঘুর্ণিঝড় মোখা’র কারনে আবার ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন কক্সবাজারবাসী।


দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে আবহাওয়ার গাণিতিক মডেল অনুযায়ীই এগুচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। আরও শক্তি সঞ্চয় করে শনিবার রাত ২ টার পরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এটি।



সরেজমিনে, উখিয়া উপজেলার অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা জালিয়াপালং ইউনিয়নে ঘুরে দেখা যায়, সেখানে অধিকাংশ মানুষ জেলে ও কৃষি নির্ভর জীবিকা নির্বাহ করেন। শিক্ষার আলোয় সম্প্রতী কিছু পরিবারে সচেতনতা এলেও অধিকাংশ মানুষের এখনও হয়নি আবহাওয়া সম্পর্কে সঠিক সচেতনতা। তবে সরকার এ বারের যে সকল প্রস্তুতি রয়েছে মানুষ যদি সকল নির্দেশনা পালন করে তাহলে বিগত বছরের মতন তেমন কোন ক্ষয়–ক্ষতির সম্মুখীন হতে হবে না এ এলাকাবাসীর।


জালিয়াপালংয়ের এক জেলে জানায়, আমার বসতঘর টিনের হলেও সমুদ্রের কাছাকাছি কখন যে কি হয়ে যায় তার কোন হিসাব নেই। খুব ভয়ে আছি। শুনেছি মোখা ঘুর্ণিঝড় অনেক ভয়ংকর রুপ নিয়েছে। তাছাড়া ১০ নং মহা-বিপদ সংকেত দিয়েছে। সেখানে কিভাবে ঘুম হয়। যদিও আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব কিন্তু বাড়ির জন্য চিন্তায় ঘুম হবে না।


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উখিয়ায় ৪৬টি সাইক্লোন শেল্টার এবং ৬০০ সেচ্ছাসেবক শুকনো খাবার প্রস্তুত রয়েছে’। ঘুর্ণিঝড় মোখার মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


উখিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অসংখ্য সেচ্ছাসেবী সংগঠন থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইউনিয়ন পর্যায়ে সার্বিক খোঁজ খবর নিতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও সচিবদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে। লোকজনদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন ঝুকিপূর্ণ এলাকার মানুষের।



উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, ঘর্ণিঝড় মোখা মোকাবেলায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তর সজাগ রয়েছে। জালিয়াপালং ইউনিয়নসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের সুত্রমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ১০ নং মহা-বিপদ সংকেত সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে