ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাংগায় সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষ,নিহত-১

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ছোট খারদিয়া গ্রামে সরকারি জমি দখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আলমগীর মাতুব্বর (৬২) মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় কয়েকজন নারীর শ্লীলতাহানিরও অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়। তাঁরা হলেন-নুরু মোল্লা (৫২), কিফায়েত মোল্লা (১৫), সিকান্দার শেখ (৫১), দুলাল মোল্লা (৬৫)। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ পণ্ডিত রোববার সকালে বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সংঘর্ষে আহত প্রায় ১৫ জন চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে আলমগীর মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় মারা যান। তাঁর মাথায় আঘাত ছিলো। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হার্টঅ্যাটাকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে ছোট খারদিয়া মৌজায় জলিল মাতুব্বরের বাড়িসংলগ্ন প্রায় এক বিঘা একটি সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্থানীয় কয়েক ব্যক্তি আবেদন করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সেই জমি দখলমুক্ত করে লাল পতাকা টানিয়ে দেন। পাশাপাশি সরকারি জমির সীমানাও নির্ধারণ করেন। এর জের ধরেই কয়েকদিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে শনিবার বিকেলে জলিল মাতুব্বর ও আইয়ুব মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয় বাবলু মাতুব্বর, সরোয়ার মাতুব্বর ও কাওসার মাতুব্বরের লোকজনের। সন্ধ্যার পর উভয়পক্ষ ছোট খারদিয়া গ্রামের প্রধান সড়কে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন। রোববার সকালে জলিল মাতুব্বর ও আইয়ুব মাতুব্বরে পক্ষের আলমগীর মাতুব্বর মারা যান। এ সংবাদ ছড়িয়ে পড়লে জলিল মাতুব্বরের লোকজন প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের প্রতিরোধে গিয়ে কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের লোকজন প্রায়ই সংঘর্ষে জড়ায়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও চলছে। গ্রামের নিরীহ মানুষ ওই দুই পক্ষের কাছে জিম্মি। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তাঁরা। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে