জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

লঞ্চে ভাড়া কমল ১৫ পয়সা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 03:58:13 am

◾ নিউজ ডেস্ক


ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমার পর নৌপরিবহন মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া কমিয়েছে ১৫ পয়সা। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর এ ভাড়া কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়।


আদেশ অনুযায়ী, দূরত্ব ১০০ কিলোমিটারের কম হলে ভাড়া ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয় প্রতি কিলোমিটারে। দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ২ টাকা ৬০ পয়সার জায়গায় করা হয় ২ টাকা ৪৫ পয়সা। আর সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা।


ইউক্রেইন যুদ্ধকে কারণ দেখিয়ে গত ৬ আগস্ট সরকার ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম বাড়ায় ৪০ থেকে ৫০ শতাংশ। তখন লঞ্চের ভাড়া বাড়ে ৩০ শতাংশ।


এর আগে গত বছর ৩ নভেম্বর আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ডিজেল-কেরোসিনে প্রতি লিটারে ২৩ শতাংশ দাম বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর জেরে ৭ নভেম্বর ১০০ কিলোমিটারের কম দূরত্বে লঞ্চে ভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ, আর এর বেশি দূরত্বের জন্য বাড়ানো হয় ৪২ শতাংশ।


এতে জিনিসপত্রের দাম বেড়ে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। চাপে পড়ে মধ্যবিত্তরাও। সারাদেশে নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া। এমনকি আন্দোলনে নামে সরকারবিরোধী বিভিন্ন পক্ষ। সরকার সে সময় আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকার আইএমএফ থেকে মাত্র ৩০ কোটি ডলার ঋণ পাওয়ার শর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টিও সামনে আসে। তাছাড়া এর আগে কয়েক বছর ধরে বিপিসি যথেষ্ট লাভ করায় নয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সমালোচনা হয়।


রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি ২০১৪ থেকে ২১ পর্যন্ত জ্বালানি তেলের ব্যবসায় মুনাফা করে প্রায় ৪৭ হাজার কোটি টাকা। চলতি বছর প্রথম ভাগেও মুনাফা করে তারা। সুতরাং ইউক্রেইন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সময় জ্বালানি তেলে ভর্তুকি দেওয়ার দাবি ওঠে।


এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বিভিন্ন কেনাকাটায় অনিয়ম ও অডিট আপত্তি নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে সংসদীয় কমিটি, যা গণমাধ্যমে প্রচারিত হয়।


এই পরিস্থিতিতে গত ২৯ অগাস্ট ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে মূল্য সমন্বয়ের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর জেরে ৩১ অগাস্ট প্রতি কিলোমিটারে ৫ পয়সা হারে বাসভাড়াও কমানোর সিদ্ধান্ত নেয় বিআরটিএ। আর এর পরদিন নৌপরিবহন মন্ত্রণালয় নৌযানে ভাড়া কমায় ১৫ পয়সা।

আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২১ ঘন্টা ২২ মিনিট আগে